ভুল বুঝতে পেরে অনুতপ্ত প্রীতি! নিজের ভুল শুধরে বড় জা-এর পা ধরে ক্ষমা চাইল সে! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, আদি যখন প্রীতিকে শান্তনুকে আরও একটি সুযোগ দেওয়ার জন্য বোঝাচ্ছিল, ঠিক তখনই তাদের মা সেখানে এসে স্পষ্ট জানিয়ে দেন যে প্রীতি আর ওই বাড়িতে ফিরে যাবে না। মায়ের মতে, প্রীতি যেহেতু একবার বেরিয়ে এসেছে, তাই সেখানে ফিরে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। যেমন তিনি আদি ও পল্লবীর মেলামেশা পছন্দ করেন না, তেমনই প্রীতি ফিরে গিয়ে সেখানে আবার নতুন কোনো সম্পর্ক গড়ে তুলুক তাও তিনি একেবারেই চান না।
অন্যদিকে নতুন লক ঠিক করতে আসা দুজন লোকের কাছে ঝিনুক নতুন পাসওয়ার্ড জানতে চায়। কিন্তু ওই দুজন লোক জানায় যে সম্রাটের কড়া নির্দেশ রয়েছে, তাই তারা পাসওয়ার্ড জানাতে পারবে না। এই কথা শুনে ঝিনুক হঠাৎ হাতে বন্দুক বের করে তাদের দিকে তাক করে দাঁড়ায়, আর সেই মুহূর্তে ওই দুজন লোক ভীষণ ভয় পেয়ে যায়। এরপর ঝিনুক তাদের ভয় দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে।
এরই মাঝে শান্তনুর ঘরের দরজা না খোলায় তার বড় বৌদি এসে পল্লবীকে খবর দেয় এবং ভাইয়ের এমন অবস্থার কথা শুনে পল্লবী বেশ ভয় পেয়ে যায়। ওদিকে দরজা বন্ধ করে শান্তনু আত্মহত্যার চেষ্টা করছিল, আর ঠিক সেই সময়ে প্রীতি এই বিষয়টা স্বপ্নে দেখছিল। স্বপ্নে শান্তনুকে এভাবে দেখে প্রীতি প্রচণ্ড ভয় পেয়ে আদিকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। এরপর প্রীতির দুশ্চিন্তা দূর করতে আদি নিজেই কমলাদের বাড়িতে খোঁজ নিতে যায় এবং সেখানে গিয়ে হঠাৎ দেখে শান্তনু নিজেকে শেষ করে দেওয়ার জন্য হাতে ধারালো অস্ত্র নিয়েছে, যদিও আদি ঠিক সময়ে এসে শান্তনুকে রক্ষা করে।
শান্তনুকে বাঁচানোর পর কমলারা সকলে মিলে প্রীতির বাপের বাড়িতে যায়। সেখানে কমলাকে দেখে প্রীতি তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে, আর কমলা যখন প্রীতিকে ফিরে আসার কথা বলে, তখন প্রীতি সকলের সাথে নিজের শ্বশুরবাড়িতে ফিরে আসে।
আরও পড়ুনঃ পাসওয়ার্ড না পেয়ে হাতে ব’ন্দুক তুলে নিল ঝিনুক! চরম হতাশায় আ’ত্মহত্যার চেষ্টা শান্তনুর! ছুটে এল পল্লবী! দুর্ধর্ষ আজকের পর্ব
সবশেষে আগামী পর্বে দেখা যাবে, প্রীতি সকলের সামনে দাঁড়িয়ে নিজের বড় জা বীণার পা ধরে ক্ষমা চাইছে। আসলে প্রীতির গয়না যখন পাওয়া যাচ্ছিল না, তখন সে সবার আগে বীণাকেই সন্দেহ করেছিল, যা নয় তাই কথা বলেছিল এবং অপমান করেছিল, কিন্তু কমলা বীণাকে আশ্বাস দিয়েছিল যে প্রীতি যদি নিজের ভুল বুঝতে পারে তবে সবার আগে তার পা ধরে ক্ষমা চাইবে। প্রীতি সত্যিই সেটাই করেছে, কারণ ভেতর থেকে প্রীতি মানুষটা আসলে খুব ভালো।

