পাসওয়ার্ড না পেয়ে হাতে ব’ন্দুক তুলে নিল ঝিনুক! চরম হতাশায় আ’ত্মহত্যার চেষ্টা শান্তনুর! ছুটে এল পল্লবী! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পুরো বিষয়টি ক্রমেই জটিল হয়ে উঠছে বুঝতে পেরে আদি পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। সে বুঝতে পারে যে, এইভাবে চলতে থাকলে পল্লবীর সাথে তার নিজের সম্পর্কও নষ্ট হতে পারে, কারণ শান্তনু শেষ পর্যন্ত পল্লবীরই ভাই। তাই আদি সবকিছু ঠিক করার প্রাণপণ চেষ্টা চালায়। কিন্তু প্রীতি নিজের সিদ্ধান্তে অনড় থাকে এবং সে শান্তনুকে কোনোভাবেই ক্ষমা করতে চায় না, কারণ তার কাছে শান্তনু এখনও একজন অপরাধী। অন্যদিকে কমলা শান্তনুকে স্পষ্ট জানিয়ে দেয় যে, প্রীতি যদি শান্তনুকে ক্ষমা করে দেয়, তবেই সেও তাকে ক্ষমা করবে। ফলে শান্তনুর ক্ষমা পাওয়ার বিষয়টি এখন পুরোপুরি প্রীতির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এদিকে ঝিনুক সম্রাটের সাথে সব বিষয় নিয়ে কথা বলার জন্য তাকে একটি আলাদা ঘরে আটকে রাখে। ঝিনুক মূলত জানতে চায় যে সম্রাটের আসল সমস্যা কোথায় এবং সে কেন এমন আচরণ করছে। এর মধ্যে সম্রাট ঝিনুকের ফোন লুকিয়ে রাখলেও ঝিনুক ঠিকই তা খুঁজে বের করে। সম্রাট অবাক হয়ে যায় যে ঝিনুক কীভাবে ফোনটি খুঁজে পেল, অথচ ঝিনুক আগেই সম্রাটকে ফোন লুকাতে দেখে ফেলেছিল।

অন্যদিকে আদি যখন প্রীতিকে বোঝাচ্ছিল শান্তনুকে আরও একটি সুযোগ দেওয়ার জন্য, ঠিক তখনই আদি ও প্রীতির মা এসে জানান যে তার মেয়ে আর ওই বাড়িতে ফিরে যাবে না। একবার যেহেতু সে বেরিয়ে এসেছে, তাই সেখানে ফিরে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। যেমন আদি ও পল্লবীর মেলামেশা তাদের মা পছন্দ করেন না, তেমনই প্রীতি একবার বেরিয়ে আসার পর সেখানে ফিরে গিয়ে আবার নতুন কোনো সম্পর্ক গড়ে উঠুক তাও তিনি চান না।

আগামী পর্বে দেখা যাবে, নতুন লক ঠিক করতে আসা দুজন লোকের কাছে ঝিনুক নতুন পাসওয়ার্ড জানতে চায়। কিন্তু তারা জানায় যে সম্রাটের নির্দেশ আছে পাসওয়ার্ড না জানানোর। তখনই ঝিনুক হাতে ব’ন্দুক বের করে তাদের দিকে তাক করে দাঁড়ায় এবং সেই মুহূর্তে দুজন লোক ভীষণ ভয় পেয়ে যায়।

আরও পড়ুনঃ সম্রাটের সমস্যাটা ঠিক কোথায়? স্বামীকে বন্দি করে মুখোমুখি ঝিনুক! বোঝাপড়ার লড়াইয়ে কি মিলবে কোনো সমাধান? দুর্ধর্ষ আজকের পর্ব

অন্যদিকে শান্তনুর ঘরের দরজা খুলছে না দেখে তার বড় বৌদি এসে পল্লবীকে খবর দেয়। ভাইয়ের এমন অবস্থার কথা শুনে পল্লবী বেশ ভয় পেয়ে যায়, আর ওদিকে দরজা বন্ধ করে শান্তনু আ’ত্মহত্যার চেষ্টা করে। এবার আগামী পর্বে ঠিক কী ঘটে, সেটাই দেখার অপেক্ষা।

Back to top button