সম্রাটের সমস্যাটা ঠিক কোথায়? স্বামীকে বন্দি করে মুখোমুখি ঝিনুক! বোঝাপড়ার লড়াইয়ে কি মিলবে কোনো সমাধান? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বাড়ি ফিরে সমর যখন ঘটে যাওয়া সমস্ত সত্য ঘটনা খুলে বলে, তখন তা শুনে কমলা তা কিছুতেই মেনে নিতে পারে না। চরম এই সত্যের মুখোমুখি হয়ে সে ক্ষো’ভে ফেটে পড়ে এবং তৎক্ষণাৎ শান্তনুকে মা’রধর শুরু করে। ঠিক তখনই শান্তনুও স্বীকার করে নেয় যে সেই-ই গয়না চুরি করেছিল। এই কথা শোনার পর কমলা তার রাগ আর সংযত রাখতে পারে না এবং সকলের সামনেই সমরকে ঝাঁটা দিয়ে মা’রতে মা’রতে রাস্তায় নিয়ে আসে।

রাস্তায় মা’রতে মা’রতে কান ধরে শান্তনুকে টেনেহিঁচড়ে প্রীতির বাপের বাড়িতে, অর্থাৎ প্রলয় বাবুর বাড়িতে নিয়ে যায় কমলা। এই আকস্মিক ও উত্তপ্ত কাণ্ড দেখে সেখানে উপস্থিত সকলে একেবারে অবাক হয়ে যান এবং বুঝতে পারেন না যে কমলা কেন হঠাৎ এমন আচরণ করছে। এর পরেই কমলা সকলের সামনে সমস্ত আসল সত্যিটা ফাঁস করে দেয়। সত্যি জানার পর প্রীতির বাড়ির লোকজন শান্তনুকে কোনোভাবেই প্রীতির কাছে ঘেঁষতে দেয় না।

পুরো বিষয়টি অত্যন্ত জটিল মোড় নিচ্ছে বুঝতে পেরে আদি তা সামলানোর চেষ্টা করে। সে উপলব্ধি করে যে, এভাবে চলতে থাকলে পল্লবীর সাথে তার নিজের সম্পর্কও খারাপের দিকে চলে যাবে, কারণ শান্তনু তো শেষ পর্যন্ত পল্লবীরই ভাই। তাই আদি পরিস্থিতি ম্যানেজ করার প্রাণপণ চেষ্টা চালায়। কিন্তু প্রীতি নিজের অবস্থানে অনড় থাকে এবং সে শান্তনুকে কোনোভাবেই ক্ষমা করতে পারে না, কারণ প্রীতির কাছে শান্তনু এখনও একজন অপরাধী।

নাটকের আগামী পর্বে দেখা যায়, কমলা শান্তনুকে একটি শর্ত দেয়। সে সাফ জানিয়ে দেয় যে, প্রীতি যদি শান্তনু ওকে ক্ষমা করে দেয়, তবেই সেও শান্তনুকে ক্ষমা করতে পারবে। অর্থাৎ, শান্তনুর মুক্তি বা ক্ষমা পাওয়ার বিষয়টি এখন পুরোপুরি প্রীতির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আরও পড়ুনঃ উদয়-অনামিকার গাড়িতে কার্তিক ফেলল কারা? দেখে অবাক তারকাজুটি! সবার সামনে কোন সুখবর দিলেন অভিনেত্রী?

অন্য দিকে দেখা যায়, ঝিনুক সম্রাটকে সমস্ত বিষয় নিয়ে বোঝাপড়া করার জন্য একটি আলাদা ঘরে আটকে রাখে। ঝিনুক মূলত জানতে চায় যে সম্রাটের আসল সমস্যাটা কোথায় এবং সে কেন এমন আচরণ করছে। সব মিলিয়ে টানটান উত্তেজনায় ভরপুর এই গল্পে আগামী পর্বে কী ঘটে, সেটাই এখন দেখার অপেক্ষা।

Back to top button