উদয়-অনামিকার গাড়িতে কার্তিক ফেলল কারা? দেখে অবাক তারকাজুটি! সবার সামনে কোন সুখবর দিলেন অভিনেত্রী?

টলিপাড়ার জনপ্রিয় জুটি উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty)। পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক এবং মজার মুহূর্ত প্রায়ই নজর কাড়ে অনুরাগীদের। বিশেষ করে সহকর্মীদের সঙ্গে মজা করা এবং প্র্যাঙ্ক করার জন্য পরিচিত উদয়। তবে এবার অন্যের সঙ্গে নয়, নিজেই প্র্যাঙ্কের শিকার হলেন অভিনেতা। আর সেই কাণ্ড ঘটিয়েছে তাঁর নিজের ধারাবাহিক ‘পরিণীতা’-র টিম।
কার্তিক পুজোকে ঘিরেই উদয়ের সঙ্গে এই মজার ঘটনা ঘটেছে। সারাদিনের শুটিং শেষে বাড়ি ফেরার সময় অভিনেতার গাড়িতে লুকিয়ে কার্তিক ঠাকুর রেখে দেন সহকর্মীরা। বিষয়টি প্রথমে বুঝতেই পারেননি উদয়। পরে এই ঘটনার কথা সোশাল মিডিয়ায় ভাগ করে নেন তাঁর স্ত্রী অনামিকা। তিনি জানান, যিনি সবসময় অন্যদের সঙ্গে মজা করেন, তাঁকেই এবার সবচেয়ে বড় প্র্যাঙ্কের মুখে পড়তে হল। এমনকী এই ঘটনায় তিনিও যে সামিল ছিলেন, সেটাও জানিয়েছেন অভিনেত্রী।
তবে গাড়িতে কার্তিক ঠাকুর আসার পর নতুন চিন্তায় পড়েছেন অনামিকা। কারণ বাড়িতে কার্তিক ঠাকুর এলে নিয়ম মেনে পুজোর আয়োজন করতে হয়। আচমকা এমন ঘটনায় রাতেই পুরোহিতের ব্যবস্থা করতে পারেননি তিনি। তাই পরদিন সকালে পুজোর সমস্ত আয়োজন করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। অনামিকার কথায়, এত রাতে পুরোহিত পাওয়া সম্ভব হয়নি। তবে পরদিন তাঁর শুটিংয়ের কল টাইম দেরিতে থাকায় সকালে উঠে পুজোর প্রস্তুতি নিতে পারবেন। তাই বাড়িতেই পরদিন কার্তিক পুজোর আয়োজন করবেন তাঁরা।
এই গোটা ঘটনাকে বেশ মজার ছলেই নিয়েছেন অনামিকা। সোশাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, উদয়ের সঙ্গে হওয়া এই প্র্যাঙ্কটি তাঁর জীবনের অন্যতম বড় মজার ঘটনা। ‘পরিণীতা’ ধারাবাহিকের টিম যে এমন পরিকল্পনা করেছে, তা তাঁদের কাছেও বেশ উপভোগ্য হয়ে উঠেছে। অন্যদিকে, বাড়িতে কার্তিক ঠাকুর আসাকে ঘিরে প্রচলিত একটি ধারণাও রয়েছে। নবদম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর রাখা হলে অনেকেই সেটিকে আগামী দিনে সন্তান আসার শুভকামনা হিসেবে দেখেন। ফলে এই ঘটনা ঘিরে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ গয়না চু’রির আসল রহস্য সামনে আসতেই উ’ত্তপ্ত গুহ বাড়ি! ছেলের কুকীর্তির কথা জানতে পেরে, সকলের সামনেই চরম শা’স্তি দিলো কমলা! দুর্ধর্ষ আজকের পর্ব
তবে সন্তান পরিকল্পনা নিয়ে কোনও ভুল ধারণা তৈরি হোক, তা চাননি অনামিকা। তাই মজার ছলেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী। কার্তিক ঠাকুর বাড়িতে এলেও এখনই যে তাঁদের পরিবারে নতুন সদস্য আসছে না, তা জানিয়ে দিয়েছেন তিনি। অনামিকার কথায়, সব ঘটনার পিছনেই কোনও না কোনও কারণ থাকে। কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি তাঁদের সন্তান আসছে না। ফলে কার্তিক ঠাকুরকে ঘিরে এই মজার প্র্যাঙ্কের পাশাপাশি তাঁর এই মন্তব্যও নজর কেড়েছে অনুরাগীদের।

