গয়না চু’রির আসল রহস্য সামনে আসতেই উ’ত্তপ্ত গুহ বাড়ি! ছেলের কুকীর্তির কথা জানতে পেরে, সকলের সামনেই চরম শা’স্তি দিলো কমলা! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পল্লবীকে যখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, ঠিক সেই সংকটজনক মুহূর্তে ঝিনুকের বন্ধু রণজয় তাকে এক বড় বিপদের হাত থেকে উদ্ধার করে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। রণজয়কে চোখের সামনে দেখতে পেয়ে ঝিনুক তার কাছে এগিয়ে যায় এবং জানতে চায় যে সে কেন এতদিন ধরে তাকে এড়িয়ে চলছে। এর উত্তরে রণজয় স্পষ্ট জানিয়ে দেয় যে শুধু বন্ধু হিসেবে থাকতে থাকতে সে আজ ক্লান্ত ও বিরক্ত। তাই সে ঝিনুককে পরামর্শ দেয় যে, রণজয়কে নিয়ে না ভেবে সে যেন এখন নিজের সংসার ও স্বামীর দিকে পুরোপুরি মন দেয়।

এদিকে সম্রাট দূর থেকে ঝিনুককে রণজয়ের সাথে কথা বলতে দেখে ফেলে। রণজয় চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সম্রাট এসে আবার ঝিনুককে সন্দেহ করতে শুরু করে এবং নানা রকম প্রশ্ন তোলে সে কার সাথে এবং কেন কথা বলছিল? ঝিনুক বুঝতে পারে যে সম্রাটের এই অতিরিক্ত সন্দেহবাতিক ও মানসিক সমস্যা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এই নিয়ে ঝিনুক ও সম্রাটের মধ্যে প্রচণ্ড অশান্তি ও কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ক্ষোভে ও অভিমানে ঝিনুক ছাদ থেকে ঝাঁপ দিতেও এক মুহূর্তের জন্য দ্বিধা করে না, ঠিক সেই সময় রাজু এসে সঠিক সময়ে তাকে বাঁচিয়ে নেয়।

অন্য একটি দিকে, টাকার নেশায় অন্ধ হয়ে সমর কোনো কিছু না ভেবেই নিজের স্ত্রীর গয়না বিক্রি করতে সোনাদানা বিক্রেতার দোকানে হাজির হয়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে প্রীতিও ঠিক সেই দোকানেই উপস্থিত রয়েছে। প্রীতির গয়না চুরি যাওয়ার কারণে সে সিসিটিভি ফুটেজ দেখতে এসেছে। আড়াল থেকে লুকিয়ে সেই ফুটেজ দেখেই সমর তো একেবারে তাজ্জব বনে যায়! কারণ, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় যে শান্তনুই প্রীতির সেই চুরি যাওয়া গয়নাগুলো বিক্রি করতে এসেছিল।

আগামী পর্বে দেখা যাবে, প্রীতি কাঁদতে কাঁদতে সোজা তার বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং আদি-কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তার এই অবস্থা দেখে মা-বাবা ও আদি সবাই মিলে উদ্বেগের সাথে জানতে চায় যে আসলে কী হয়েছে এবং সে কেন এমনভাবে কাঁদছে। প্রীতির বাবা তখনই ধরে নেন যে শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েটি নিশ্চয়ই কোনো বড় অপমানের শিকার হয়েছে।

আরও পড়ুনঃ বাপের বাড়ি ছুটে এসে আদির সামনে কান্নায় ভেঙে পড়ল প্রীতি! সব বললেও কোন সত্যিটা লুকিয়ে গেল সে? দুর্ধর্ষ আজকের পর্ব

ওদিকে সমর বাড়ি ফিরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। এই চরম সত্য শোনার পর কমলা কিছুতেই তা সহ্য করতে পারে না এবং ক্ষো’ভে ফেটে পড়ে শান্তনুকে মা’রধর করতে শুরু করে। এখন দেখার বিষয় হলো, আগামী পর্বে এই ঘটনার পর পরিবারের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং কী হয়!

Back to top button