বাপের বাড়ি ছুটে এসে আদির সামনে কান্নায় ভেঙে পড়ল প্রীতি! সব বললেও কোন সত্যিটা লুকিয়ে গেল সে? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, সমর পল্লবীর কষ্টের কথা বিন্দুমাত্র না ভেবে তাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয়। অন্যদিকে, পল্লবীকে ফোনে না পেয়ে আদিত্যর খুব দুশ্চিন্তা হতে থাকে এবং সে ছুটে তাদের বাড়ি চলে আসে। এসে সে দেখে, পল্লবী বাড়ির বাইরে মাটিতে বসে কাঁদছে। পল্লবী তখন তাকে জানায় যে, তাদের বিয়ের কথা জানাজানি হয়ে যাওয়ায় তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

পল্লবীকে এই পরিস্থিতিতে দেখে আদিত্যর মনে প্রচণ্ড অপরাধবোধ কাজ করতে থাকে। তার মনে হতে থাকে, এই সমস্ত ঘটনার জন্য একমাত্র সে-ই দায়ী, কারণ সে এখনও সবার সামনে সত্যিটা সাহস করে স্বীকার করতে পারেনি। তার এই দ্বিধা ও গোপনীয়তার জন্যই আজ পল্লবীকে এত বড় বিপদের মুখে পড়তে হয়েছে।

এদিকে শ্রীনিবাস, ঝিনুক ও সম্রাটরা বাড়িতে এলে শ্রীনিবাস জানতে চায় পাত্রপক্ষের পল্লবীকে পছন্দ হয়েছে কি না। উত্তরে পল্লবীর বড়দিদি কটূক্তি করে জানায়, যার একবার বিয়ে হয়ে গেছে, তার আবার দ্বিতীয়বার বিয়ে হয় কী করে! পল্লবীর অতীত ও এই কথাগুলো শোনার পর শ্রীনিবাস সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর শ্রীনিবাসকে সামলাতে সবাই ব্যস্ত হয়ে পড়লেও পল্লবীর বড়দিদি তাকে ক্রমাগত অপমান করতে থাকে এবং বাড়ি ছেড়ে চলে যেতে বলে। সব সহ্য করতে না পেরে পল্লবী বাড়ি থেকে বেরিয়ে দিশাহারা হয়ে রাস্তায় ঘুরতে থাকে।

পল্লবীকে দেখতে না পেয়ে মিঠি বাড়ির সবাইকে খবর দেয়। তখন আদি, সম্রাট ও পল্লবীর ছোট ভাই শান্তনু মিলে তাকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও তার খোঁজ না পেয়ে তারা বাড়ি ফিরে সবাইকে জানায় যে পল্লবীকে পাওয়া যাচ্ছে না। ঠিক সেই সময়ই ঝিনুকের বন্ধু রণজয় এক বড় বিপদের মুখ থেকে পল্লবীকে উদ্ধার করে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। রণজয়কে দেখে ঝিনুক তার কাছে এগিয়ে গিয়ে জানতে চায় সে কেন তাকে এড়িয়ে চলছে। জবাবে রণ স্পষ্ট জানিয়ে দেয় যে বন্ধু হিসেবে থাকতে থাকতে সে ক্লান্ত, তাই ঝিনুক যেন তাকে নিয়ে না ভেবে নিজের সংসার ও স্বামীর দিকে মন দেয়।

আরও পড়ুনঃ সত্যি সামনে আসতেই চরম বিপর্যয়! পল্লবীর কথা শুনে জ্ঞান হারাল শ্রীনিবাস! এবার কী করবে আদি? দুর্ধর্ষ আজকের পর্ব

আগামী পর্বে দেখা যাবে, প্রীতি কাঁদতে কাঁদতে তার বাপের বাড়িতে এসে উপস্থিত হয় এবং আদিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তার মা-বাবা ও আদি সবাই মিলে জানতে চায় যে তার কী হয়েছে এবং সে কেন এভাবে কাঁদছে। প্রীতির বাবা তখনই ধরে নেন যে শ্বশুরবাড়িতে তাকে কেউ নিশ্চয়ই অপমান করেছে, কিন্তু প্রীতি তখনও মুখ ফুটে আসল সত্যিটা বলতে পারে না। দেখা যাক, আগামী পর্বে কী ঘটে!

Back to top button