তিলে তিলে শে’ষ হয়ে যাচ্ছে পল্লবী! আদির সহ্যের সীমা পার! তবে কি পল্লবীর কষ্ট কমাতে সত্যিটা স্বীকার করবে সে? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রেস্টুরেন্টে রোহিনীর মুখে তীব্র অপমানজনক কথা শুনে পল্লবী ভেতর থেকে গভীরভাবে ভেঙে পড়ে এবং চরম অপমানিত বোধ করে। কিন্তু ঠিক তখনই এই দৃশ্য নিজের চোখে দেখে আদি আর নিজেকে সংযত রাখতে পারে না। সে মারাত্মক রেগে যায় এবং রোহিনীর ওপর ক্ষোভে ফেটে পড়ে। পল্লবীর এই অসম্মান সে কিছুতেই মেনে নিতে পারে না।
অন্যদিকে বাড়িতে ছেলেমেয়েদের কাছে বারবার কমলা ছোট-বড় কথা শুনতে শুনতে ভেঙে পড়েন। যদিও পল্লবী তাকে শান্ত করার চেষ্টা করে এবং নাতি-নাতনি, বৌমা ও মেয়ের দিকে তাকিয়ে কমলা কোনোমতে নিজেকে শান্ত করেন। এদিকে পরদিন সকালে কাজে বেরোনোর সময় শ্রীনিবাস বাবু কমলার চোখের দিকে ঠিকমতো তাকিয়ে উত্তর দিতে পারছিলেন না, কারণ কমলা তো ইতিমধ্যেই সব সত্যিটা জেনে গেছে।
সত্য জানার পরেও কমলা তা সকলের সাথে ভাগ করে নিতে না পারলেও, আদির কাছ থেকে সে এই কথা লুকাতে পারে না। আদি ঠিকই কমলার মনের কথা এবং আসল সত্য তার মুখ থেকে বের করে নেয়। কমলা জানায় যে শ্রীনিবাসের আগের সেই কাজ আর নেই, সে এখন সকলের আড়ালে মিথ্যা বলে অটো চালাচ্ছে এবং সেই অল্প আয়েই সংসার চালাতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে।
কমলা চায় এই কঠিন পরিস্থিতিতে শ্রীনিবাসকে হাতে-হাতে সাহায্য করতে, তাই সে নিজের জন্য একটি কাজের সন্ধান শুরু করে এবং আদিও তাকে কাজ খুঁজে পেতে সর্বাত্মক সাহায্য করে। এরপর কমলাকে এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলে, তিনি তাকে নিজের হোটেলে নিয়ে যান এবং একটি কঠিন শর্ত দেন আগামী আধ ঘণ্টার মধ্যে ৫ কেজি আটা মেখে ৫০টি রুটি বানাতে হবে। এটি কমলার কাছে একটি বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও সে নিজের প্রবল ইচ্ছেশক্তি ও পরিশ্রমে নির্দিষ্ট সময়ের মধ্যেই ৫০টি রুটি বানিয়ে দেখায়।
আরও পড়ুনঃ স্যান্ডউইচ কিনতে গিয়ে চরম অ’পমান! দাম নিয়ে ক’টূক্তির মুখে পল্লবী! পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতেই রেগে আগুন আদি! দুর্ধর্ষ আজকের পর্ব
আগামী পর্বে দেখা যাবে, আদি ফোন করে পল্লবীর কাছে বারবার ক্ষমা চাইছে। আদির বাড়িতে গিয়ে পল্লবীকে যে নতুন করে অপমানিত হতে হয়েছে, তার জন্য আদি ভীষণভাবে অনুতপ্ত। জবাবে পল্লবী শান্ত অথচ দৃঢ়ভাবে জানায় যে, এখন আর কোনো অপমান তার গায়ে লাগে না। বরং যে তার অনুমতি ছাড়া সিঁথিতে যে সিঁদুর পরিয়ে দিয়েছে, সেটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।

