সব সম্পর্কের ইতি! আদির সঙ্গে সমস্ত যোগাযোগ চিরতরে বন্ধ করলো পল্লবী! এবার কী করবে আদি? দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, সমরের টাকা চুরি এবং প্রীতির গয়না চুরির আসল অপরাধী যে শান্তনু, তা ঘরের সবাই না জানলেও পরিস্থিতি এখন এক জটিল মোড় নিয়েছে। বড় দাদার টাকা ও নিজের স্ত্রীর গয়না চুরি করার পরও শান্তনু সম্পূর্ণ নির্দোষের ভান করে মুখে কুলুপ এঁটে বসে আছে। নিজের বড় বৌদি সবার সামনে এত বড় অপমানের শিকার হচ্ছে, বিনা দোষে শাস্তি পাচ্ছে এসব দেখেও শান্তনু একবারের জন্যও সত্যি কথাটা মুখ ফুটে স্বীকার করার সাহস পাচ্ছে না।
এই সমস্ত অপমান আর মানসিক চাপ সহ্য করতে না পেরে বীণা অবশেষে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শাশুড়ি কমলা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও বীণার স্বামী সমরের মধ্যে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখা যায় না। উল্টে সে নিজের স্ত্রীকেই চুরির জন্য সন্দেহ করতে শুরু করে। ছেলের এমন নিষ্ঠুর, অন্ধ ও অদ্ভুত আচরণ দেখে মা কমলা স্তম্ভিত হয়ে যান এবং ছেলের ওপর গভীর ক্ষোভ জন্মে।
বীণা তার ব্যাগপত্র গুছিয়ে সোজা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তার এই আকস্মিক পদক্ষেপে বাড়ির সকলেই হতবাক হয়ে যায়। পরিবারের সবাই তাকে বারবার বোঝাতে থাকে এবং যাওয়ার পথ আটকাতে চেষ্টা করে। কিন্তু স্বামীর চরম অবিশ্বাস ও বিনা দোষে পাওয়া অপমান কোনোভাবেই মেনে নিতে না পেরে বীণা তার সিদ্ধান্তে অনড় থাকে।
অবশেষে কমলা ও পল্লবীর দীর্ঘ অনুরোধ এবং বারবার বোঝানোর পর বীণার ক্ষোভ কিছুটা শান্ত হয়। সমর যদিও এই মুহূর্তে বীণাকে আটকাতে কোনো আগ্রহ দেখায় না, তবুও পরিবারের বাকি সদস্যদের আন্তরিক কান্নাকাটি ও অনুরোধের মুখে পড়ে বীণা তার রাগ সংবরণ করে। আপাতত সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেও মনের গভীরের অভিমান ও ক্ষতের দাগ সহজে মোছার নয়।
আরও পড়ুনঃ নিজে চো’র না হয়েও স্বামীর সন্দেহের ব’লি বীণা! সব ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলো সে! বাকরুদ্ধ কমলা! দুর্ধর্ষ আজকের পর্ব
অন্যদিকে, আগামী পর্বে দেখা যাবে একটি বড় সম্পর্কের টানাপোড়েন। আদির সাথে দেখা হওয়ার পর পল্লবী সাফ জানিয়ে দেয় যে, তাদের সম্পর্কের আজই ইতি ঘটছে। সে স্পষ্ট ভাষায় বলে দেয়, আদি যেন আর কোনোদিন তার সাথে যোগাযোগ না রাখে। আজ থেকে তারা আর বন্ধুও নয়। পল্লবীর এই কঠোর ও চূড়ান্ত সিদ্ধান্তে আদিও সম্পূর্ণ ভেঙে পড়ে, যা আগামী দিনে গল্পের মোড় সম্পূর্ণ বদলে দেবে।

