নিজে চো’র না হয়েও স্বামীর সন্দেহের ব’লি বীণা! সব ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলো সে! বাকরুদ্ধ কমলা! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নিজের জেদ ধরে প্রীতি সোজা সেই দোকানে চলে যায় যেখান থেকে তার মা গয়নাগুলো বানিয়ে দিয়েছিলেন। দোকানে গিয়ে সে খুব গোলমাল শুরু করে, কিন্তু দোকানের লোকেরা বলে যে তারা সব আসল গয়নাই দিয়েছিল। প্রীতি সিসিটিভি ক্যামেরা দেখার চেষ্টা করলেও ক্যামেরার গন্ডগোলের কারণে সে আসল সত্যিটা জানতে পারে না। শেষ পর্যন্ত মন খারাপ ও হতাশা নিয়ে তাকে বাড়ি ফিরে আসতে হয়।
বাড়ি ফেরার পর কমলার বড় ছেলের বউ বীণা প্রীতিকে একটু শান্ত করার জন্য বন্ধু হিসেবে কাছে যেতে চায়। কিন্তু রাগের চোটে প্রীতি তা না করে বীণার ওপর চেঁচিয়ে ওঠে। প্রীতির এই খারাপ ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সে তো এমন মেয়ে নয়। কিন্তু রাগের মাথায় প্রীতি সবার সামনে বীণার ঘাড়েই তার গয়না চু’রির মিথ্যে দোষ চাপিয়ে দেয়।
প্রীতি থামতে চায় না এবং বীণাকে একের পর এক কথা শুনিয়ে যেতে থাকে। সে সবার সামনে বলে, কিছুদিন আগে সমরের ঘর থেকে অনেক টাকা চু’রি হয়েছিল, তখন সমর নিজেই তো তার বউ বীণাকে চো’র বলেছিল। তখন তো বীণা কিছু বলেনি, আজ প্রীতিকে চোর বলায় কেন তার এত গায়ে লাগছে? প্রীতির মুখে এই পুরোনো কথাগুলো শুনে সবাই একদম অবাক হয়ে চুপ হয়ে যায়।
আসলে সমরের টাকা চুরি আর প্রীতির গয়না চু’রি দুটোই করেছে শান্তনু। বড় দাদার টাকা আর বউ-এর গয়না চু’রি করেও সে মুখ বন্ধ করে বসে আছে। নিজের বড় বৌদি সবার সামনে এত অপমানিত হচ্ছে, বিনা দোষে শাস্তি পাচ্ছে দেখেও শান্তনু সত্যি কথাটা একবারের জন্যও মুখ ফুটে বলছে না।
আরও পড়ুনঃ গয়না চু’রির অভিযোগে তোলপাড় গুহ বাড়ি! সমরের টাকা চু’রির পুরনো প্রসঙ্গ টেনে বীণাকে কাঠগড়ায় তুলল প্রীতি! দুর্ধর্ষ আজকের পর্ব
আগামী পর্বে দেখা যাবে, এই সব অপমান সহ্য করতে না পেরে বীণা ঘর ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। শাশুড়ি কমলা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু বীণার স্বামী সমরের কোনো ভ্রুক্ষেপই নেই। সে উল্টে নিজের বউকেই সন্দেহ করতে থাকে। ছেলের এমন নিষ্ঠুর ও অদ্ভুত আচরণ দেখে মা কমলা একদম অবাক হয়ে যান।

