ধৈর্যের বাঁধ ভাঙতেই নেমে এলো অন্ধকার! টাকার লোভে বড় বিপদে ঝিনুকের দিদি! সম্পর্কের পরোয়া না করে অঞ্জনাকে মৃ’ত্যুর মুখে ঠেলে দিল সম্রাট! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, ঝিনুক যখন রাজুর সাথে একদম স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করে, তখন অন্ধ ঈর্ষার বশে সম্রাট এক জঘন্য ও অমানবিক কাণ্ড ঘটিয়ে বসে। সে ইচ্ছে করে রাজুর গায়ে গরম তেল ঢেলে দেয়। এই তীব্র জ্বা’লায় রাজু কষ্টে ছটফট করতে শুরু করে এবং পুরো বাড়িতে এক মুহূর্তের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

রাজুর এই শোচনীয় কষ্ট দেখে ঝিনুক আর স্থির থাকতে পারে না। সে দ্রুত এগিয়ে এসে রাজুর ক্ষ’তস্থানে মলম লাগিয়ে দেয়। কিন্তু ঝিনুককে অন্য কারও সেবাযত্ন করতে দেখে সম্রাট তার জেদ ও হিংসা আর ধরে রাখতে পারে না। পরিস্থিতির ফায়দা তুলতে এবং ঝিনুকের দৃষ্টি আকর্ষণ করতে সে এক অভিনব চাল চালে, যা শেষ পর্যন্ত গল্পে এক টানটান উত্তেজনার জন্ম দেয়।

অন্যদিকে, আদি পল্লবীকে সোজাসুজি প্রশ্ন করে পল্লবী যদি কোনো দিন জানতে পারে যে তার পরিচিত কোনো কাছের মানুষই তার সিঁথিতে সিঁদুর পরিয়েছে, তবে সে কী করবে? এর জবাবে পল্লবী অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, অনুমতি ছাড়া এমন স্পর্ধা দেখানো মানুষটিকে সে কখনোই ক্ষমা করবে না। বরং গালে চ’ড় মেরে চিরতরে জীবন থেকে তাড়িয়ে দেবে। এখানেই শেষ নয়, পল্লবী উল্টো আদিকেই দায়িত্ব দেয় সেই রহস্যময় মানুষকে খুঁজে বের করার, যে তাকে সিঁদুর পরিয়েছে। ফলে এখন আদিকে নিজেই সেই মানুষটিকে খুঁজে এনে দশমীর দিন পল্লবীর সামনে দাঁড় করাতে হবে!

এদিকে ঝিনুকের বড় দিদি সম্রাটের কাছ থেকে এর আগে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ার পরেও আবারও টাকার জন্য চাপ দিচ্ছে। মহিলা যে আসলে আগুন নিয়ে খেলছে, তা সে বুঝতেই পারছে না। সম্রাট আর ঝিনুকের দিদির এই সমস্ত হুমকি আর সহ্য করতে পারছে না। ঝিনুক ও সম্রাটের মাঝখানে কোনো বাধা আসলে তা সরিয়ে দিতে সম্রাট যে দুবার ভাবে না এবং কারো ক্ষতি করতে পিছুপা হয় না, তা সে আরও একবার প্রমাণ করে দিতে চলেছে।

আরও পড়ুনঃ আদিকে কি কোনদিনও ক্ষমা করবে না পল্লবী? ভালোবাসার মানুষের জবাব শুনে থমকে গেলো আদি! দুর্ধর্ষ আজকের পর্ব

পরিস্থিতি যেভাবে মোড় নিচ্ছে, তাতে আগামী পর্বে যদি দেখানো হয় যে ঝিনুকের দিদির লোভের কারণে খোদ ঝিনুকেরই বড় কোনো ক্ষতি হয়ে গেছে, তবে তা দর্শকদের জন্য বেশ চমকপ্রদ ও ভাবনার খোরাক জোগাবে। ঝিনুকের অজান্তেই তার দিদির এই ভুল পদক্ষেপ পুরো গল্পটাকে কোন দিকে নিয়ে যায় এবং সম্রাট কীভাবে এর প্রতিশোধ নেয়, সেটাই এখন দেখার বিষয়! যদি এমন হয় আপনাদের কেমন লাগবে?

Back to top button