আদিকে কি কোনদিনও ক্ষমা করবে না পল্লবী? ভালোবাসার মানুষের জবাব শুনে থমকে গেলো আদি! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে পল্লবী ও আদি আজ এক ছাদের নিচে, একসাথে প্রদীপ জ্বালাতে এগিয়ে আসে। এই বিশেষ ও পবিত্র মুহূর্তটিতে তাদের মাঝে এক অদ্ভুত নৈকট্য তৈরি হয়, যা ধীরে ধীরে তাদের সম্পর্কের সমীকরণকে এক নতুন রূপ দেয়। তাদের এই মিষ্টি সান্নিধ্য দর্শকদের মনে এক সুমধুর ও রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি করে।

গল্পের অন্য একটি মোড়ে দেখা যায়, ঋণের দায়ে জর্জরিত শান্তনু পরিস্থিতি সামাল দিতে নিজের বাড়ির গয়না পর্যন্ত চুরি করে নিয়ে আসে। পাওনাদারদের মুখে হাসি ফোটাতে এবং নিজের ধার শোধ করার জন্য সে বিনা দ্বিধায় সেই পারিবারিক গয়নাগুলো তাদের হাতে তুলে দেয়, যা ভবিষ্যতে বড় কোনো ঝড়ের ইঙ্গিত বহন করে।

এদিকে ঝিনুক ও রাজুর স্বাভাবিক মেলামেশা কিছুতেই মেনে নিতে পারে না সম্রাট। ঝিনুক যখন রাজুর সাথে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করে, তখন অন্ধ ঈর্ষার বশে সম্রাট এক জঘন্য কান্ড ঘটিয়ে বসে। সে ইচ্ছে করে রাজুর গায়ে গরম তেল ফেলে দেয়, যার তীব্র জ্বালায় রাজু কষ্টে ছটফট করতে শুরু করে এবং পুরো বাড়িতে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

রাজুর কষ্ট দেখে ঝিনুক আর স্থির থাকতে পারে না, সে দ্রুত এগিয়ে এসে রাজুর ব্যথায় মলম লাগিয়ে দেয়। ঝিনুককে অন্য কারও সেবা করতে দেখে সম্রাট নিজের জেদ ও হিংসা ধরে রাখতে পারে না। সে পরিস্থিতির ফায়দা তুলতে এবং ঝিনুকের মনোযোগ নিজের দিকে টানতে এক অভিনব চাল চালে, যা শেষ পর্যন্ত এক টানটান উত্তেজনার সৃষ্টি করে।

আরও পড়ুনঃ একদিকে পল্লবী আদির ভালোবাসার মুহুর্ত! অন্যদিকে সম্রাটের ভয়ঙ্কর রূপ! প্রদীপের গরম তেলে পু’ড়ল রাজুর হাত? দুর্ধর্ষ আজকের পর্ব

আগামী পর্বে দেখা যাবে এক বিস্ফোরক দৃশ্য আদি পল্লবীকে সরাসরি প্রশ্ন করে, পল্লবী যদি কোনো দিন জানতে পারে যে তার পরিচিত কোনো কাছের মানুষই তার সিঁথিতে সিঁদুর পরিয়েছে, তবে সে কী করবে? এর জবাবে পল্লবী অত্যন্ত স্পষ্ট ভাষায় আদিকে জানিয়ে দেয় যে, অনুমতি ছাড়া এমন কাজ করা মানুষটিকে সে জীবনেও ক্ষমা করবে না বরং তার গালে চ’ড় মেরে চিরতরে জীবন থেকে তাড়িয়ে দেবে।

Back to top button