সব অন্ধকার মুছে নতুন আশার আলো, পল্লবীর ভাঙা মনে ভালোবাসার আশ্বাস দিল আদিত্য! শুরু হল তাদের নতুন জীবন! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, ধারাবাহিকটির গতকালের পর্বে দেখানো হয়েছে, ঝিনুক ও সম্রাটের সম্পর্কে ফের একবার অশান্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্রাট এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারে না ঝিনুককে। ঝিনুক বাড়ির সবাইকে ভালোবাসে, তাদের আগলে রাখে—এই বিষয়টাই যেন সম্রাট কিছুতেই মেনে নিতে পারছে না। সে চায় ঝিনুক কেবল তাকেই সময় দিক, অন্য কারোর কথা যেন সে ভুলেও না ভাবে।
আসন্ন পুজোর জন্য ঝিনুক যখন পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে ভালোবাসার উপহার হিসেবে জামাকাপড় কেনে এবং বাড়ির সবাইকে নিয়ে ব্যস্ত থাকে, তখন সম্রাট চরম অসন্তুষ্ট হয়। পরিবারের প্রতি ঝিনুকের এই দায়িত্ববোধ ও ভালোবাসা সম্রাটের একাকী মন এবং তার ওপর অতিরিক্ত অধিকারবোধের সঙ্গে সংঘাত তৈরি করে।
অন্যদিকে, গল্পের অন্য একটি মোড়ে দেখা যায় পল্লবীদের বাড়িতে পাড়ার দুর্গাপূজার জমজমাট আয়োজন চলছে। বাড়ির সবাই এই পূজার আনন্দে মেতে উঠেছে, চারপাশের উৎসবের আমেজে এক অন্যরকম উচ্ছ্বাস। পল্লবীও বাইরের দিক থেকে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে এবং তার জীবনে বয়ে যাওয়া ঝড়ের কথা কাউকে বুঝতে দিচ্ছে না।
বাইরে যতই উৎসবের আনন্দ থাকুক না কেন, পল্লবীর ভেতরে যে গভীর দুঃখ ও মানসিক ঝড় বইছে, তা আর কারোর চোখ এড়ানো যায় না। আজকের পর্বে দেখানো হয়েছে যে, পল্লবীর মনের সেই অব্যক্ত কষ্ট ও যন্ত্রণা খুব ভালোভাবে অনুভব করতে পেরেছে আদিত্য। সে বুঝতে পারে হাসিমুখের আড়ালে পল্লবী কতটা একা ও ব্যথিত।
আরও পড়ুনঃ অনিচ্ছা সত্ত্বেও পল্লবীর উপর চরম সিদ্ধান্ত চাপিয়ে দিল কমলা! বৌদির উস্কানিতে সবার সামনে একি করে বসলো আদি? দুর্ধর্ষ আজকের পর্ব
পল্লবীর এই দুর্দিনে তার পাশে এসে দাঁড়ায় আদিত্য। সে পরম মমতায় পল্লবীকে বুঝিয়ে দেয় যে, তার জীবনে যতই ঝড় আসুক না কেন, যতদিন আদিত্য তার সাথে আছে, তার কোনো ভয় নেই। যেভাবে হোক, সব পরিস্থিতিতে সে ছায়ার মতো পল্লবীর পাশে থাকবে এই আশ্বাসের মাধ্যমেই পর্বটি এক গভীর আবেগময় মোড় নেয়।

