বাড়ির মেঝেতেই লুকিয়ে আসল রহস্য! কমলার মান বাঁচাল বড় বৌমার বুদ্ধি! শেষ মুহূর্তে ঘুরে গেল গল্প! আদির পরিবারকে কমলার মোক্ষম জবাব! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, আংটি বদলের অনুষ্ঠান শুরু হতেই সবাই অবাক হয়ে দেখে যে আদিত্য হাঁটু মুড়ে বসে পল্লবীকে আংটি পরিয়ে দিচ্ছে! কিন্তু সবার মন ছুঁয়ে যাওয়া এই আবেগঘন দৃশ্যটি আসলে ছিল আদিত্যের এক মিষ্টি কল্পনা। বাস্তবে এনগেজমেন্টের মঞ্চে দাঁড়িয়ে আদিত্য শুধু মনে মনে পল্লবীর কথাই ভেবে চলছিল।

নিজের ভেতরের প্রবল কষ্টের সামাল দিতে না পেরে আদি হঠাৎ করেই কাচের গ্লাস ভেঙে নিজের হাত কেটে ফেলে। সেই কাটা হাত দেখিয়ে আংটি পরা অসম্ভব এই অজুহাতে সে অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করে। কিন্তু তার সেই চেষ্টা সফল হয় না, শেষ পর্যন্ত অন্য হাতে আংটি বদল করেই অনুষ্ঠান শেষ করা হয়।

একদিকে আদিত্য যখন নিজের চিন্তায় ডুবে ছিল, অন্যদিকে তার জন্য আনা সোনার কয়েনের বাক্সটি আদিত্যের ঠাকুরমার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু বাক্সটি হাতে পাওয়ার পরপরই ঠাকুরমা কোনো কারণ ছাড়াই কমলাকে যা নয় তাই বলে অপমান করতে শুরু করেন। বিনা দোষে হঠাৎ কেন এমন অপমান সহ্য করতে হচ্ছে, কমলা কিছুই বুঝে উঠতে পারছিল না।

অবশেষে ঠাকুরমা সবার সামনে সেই সোনার কয়েনের বাক্সটি খুলতেই সবাই চমকে যায়। দেখা যায় বাক্সটি একদম খালি, ভেতরে কোনো কয়েনই নেই! কমলার পাশাপাশি সবাই খুব অবাক হয়ে যায়। তখন আদির ঠাকুরমা কমলাকে বলে, নিজের মান-সম্মান বাঁচাতে চাইলে সে যেন এখনই সেখান থেকে চলে যায়, না হলে তাকে আরও বড় অপমান সহ্য করতে হবে।

আরও পড়ুনঃ খালি বাক্সের আসল রহস্য! কমলার বাড়িতেই কি ষ’ড়যন্ত্রের সূত্রপাত? সোনার কয়েন কীভাবে উবে গেল বাক্স থেকে? দুর্ধর্ষ আজকের পর্ব

ঠিক তখনই সেখানে হন্তদন্ত হয়ে ছুটে আসে কমলার বড় বৌমা। সে কমলার হাতে সোনার কয়েনটি দিয়ে বলে যে কয়েনটি বাড়িতে মেঝেতেই পড়ে ছিল। এরপর কমলা সেই সোনার কয়েনটি আদির মায়ের হাতে দিয়ে বলে, এটা তাদের পক্ষ থেকে আদির জন্য একটি ছোট উপহার; তিনি যেন তা আদির হাতে তুলে দেন।

Back to top button