খালি বাক্সের আসল রহস্য! কমলার বাড়িতেই কি ষ’ড়যন্ত্রের সূত্রপাত? সোনার কয়েন কীভাবে উবে গেল বাক্স থেকে? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, আদিত্য নিজের মনের অনুভূতির কথা পল্লবীকে জানানোর জন্য তাকে নির্জনে এক জায়গায় নিয়ে যায়। পল্লবী তখন আদিকে বলে, সে যখনই কোনো বিপদে পড়েছে, আদিত্য সবসময় ছায়ার মতো তার পাশে এসে দাঁড়িয়েছে। জীবনের নানা কঠিন মুহূর্তে আদিকে পাশে পেয়ে পল্লবী বুঝতে পেরেছে যে আদিত্য তার জীবনে কতটা বিশেষ একজন মানুষ।
কথা প্রসঙ্গে পল্লবী আদিত্যকে স্পষ্ট জানিয়ে দেয় যে, একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে সে আদিত্যকে ভীষণ সম্মান ও শ্রদ্ধা করে। পল্লবীর মুখে এই ‘বন্ধু’ শব্দটি শোনামাত্র আদিত্যের মন কিছুটা ভেঙে যায়। তবুও সে নিজের মধ্যে সাহস জমিয়ে মনের সুপ্ত পছন্দের কথা প্রকাশ করতে উদ্যত হয়। কিন্তু সে মুখ ফুটে কিছু বলার আগেই পল্লবী ঘর থেকে বেরিয়ে যায়, যার ফলে আদিত্যের মনের আসল কথাটি অকালেই অধরা থেকে যায়।
এরপর শুরু হয় আংটি বদলের অনুষ্ঠান। সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে দেখে যে আদিত্য সকলের সামনে হাঁটু মুড়ে বসে পল্লবীকে আংটি পরিয়ে দিচ্ছে! আসলে এই আবেগঘন মুহূর্তের পুরোটাই ছিল আদিত্যের মিষ্টি কল্পনা। বাস্তবে আংটি বদলের মাঝে দাঁড়িয়ে আদিত্য কেবল মনে মনে পল্লবীর কথাই চিন্তা করছিল।
একদিকে আদিত্য যখন নিজের ভাবনায় বিভোর, অন্যদিকে তার জন্য নিয়ে আসা সোনার কয়েনটি আদিত্যের ঠাকুরমার হাতে তুলে দেওয়া হয়। কয়েনের বাক্সটি হাতে পেয়েই ঠাকুরমা কোনো কারণ ছাড়াই কমলাকে যা নয় তাই বলে কটূক্তি ও চরম অপমান করতে শুরু করেন। কিন্তু কমলা কিছুই বুঝে উঠতে পারছিল না যে, হঠাৎ কেন তাকে এভাবে বিনা দোষে অপমান সহ্য করতে হচ্ছে।
আরও পড়ুনঃ সবাইকে অবাক করে রোহিনীর বদলে পল্লবীকে আংটি পরাল আদি! আদিত্যের এই কাণ্ড দেখে স্তব্ধ দুই পরিবার! দুর্ধর্ষ আজকের পর্ব!
অবশেষে ঠাকুরমা সবার সামনে যখন সেই সোনার কয়েনের বাক্সটি খোলেন, তখন সেখানে উপস্থিত সকলেই স্তম্ভিত হয়ে যায়। দেখা যায় বাক্সটি সম্পূর্ণ খালি, ভেতরে কোনো কয়েনই নেই! কমলার পাশাপাশি সবাই চরম অবাক হয়ে পড়ে। এখন আগামী পর্বে দেখার বিষয় হলো, আসল সোনার কয়েনটি কোথায় গায়েব হয়ে গেল এবং এর পেছনে কার হাত রয়েছে!

