সবাইকে অবাক করে রোহিনীর বদলে পল্লবীকে আংটি পরাল আদি! আদিত্যের এই কাণ্ড দেখে স্তব্ধ দুই পরিবার! দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, মিঠির পিসি কোনোভাবেই চাইছিল না পল্লবী যাতে আদিত্য ও রোহিনীর এঙ্গেজমেন্টে উপস্থিত হতে পারে। সেই কারণে সে মিঠিকে একটি গোডাউনে আটকে রেখে সব পরিকল্পনা সাজিয়েছিল। কিন্তু পল্লবী সমস্ত বাধা পেরিয়ে ঠিক সময়ে মিঠির কাছে পৌঁছে যায়। সেখানে পিসির এই নোংরা চক্রান্তের কথা জানতে পেরে পল্লবী তাকে উপযুক্ত শাস্তি দেয় এবং ভবিষ্যতে মিঠির দিকে চোখ না তোলার কড়া হুঁশিয়ারি দেয়।

এরপর আদিত্য পল্লবীর সঙ্গে আলাদা করে কথা বলতে চায়, আর পল্লবীও জানায় তারও আদিত্যের সঙ্গে একটি জরুরি কথা আছে। অন্যদিকে, শ্রীনিবাস ও কমলা আদিত্যের জন্য উপহার হিসেবে যে সোনার কয়েনটি এনেছিল, তা হঠাৎ করেই বাক্স থেকে গায়েব হয়ে যায়। এই ঘটনায় সবার সামনে আদিত্যের ঠাকুরমা তাদের ভীষণভাবে অপমান করতে শুরু করেন।

আদিত্য পল্লবীকে মনের কথা বলার জন্য আলাদা জায়গায় নিয়ে যায়। পল্লবী আদিকে জানায় যে, যখনই সে কোনো বিপদে পড়েছে, আদিত্য সবসময় তার পাশে দাঁড়িয়েছে। তাই সে বুঝতে পেরেছে আদিত্য তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ। পল্লবী স্পষ্ট জানিয়ে দেয় যে, একজন বন্ধু হিসেবে সে আদিত্যকে ভীষণ সম্মান করে।

‘বন্ধু’ শব্দটি শুনে আদিত্যের মন কিছুটা ভেঙে গেলেও সে সাহস সঞ্চার করে। সে পল্লবীকে জানাতে চায় যে সে তাকে পছন্দ করে। কিন্তু আদিত্য মুখ ফুটে কথাটা বলার আগেই পল্লবী ঘর থেকে বেরিয়ে যায়। ফলে নিজের মনের আসল অনুভূতিটুকু আদিত্যের আর পল্লবীকে বলা হয়ে ওঠে না।

আরও পড়ুনঃ ‘প্রেমের নাটক করেছে টাকার জন্য!’ ‘৫০ হাজার টাকা মে’রেছে!’ ‘দুবাইয়ে আমার সঙ্গে হানিমুনে যাওয়ার জন্য ও…’ ‘খুব স্বার্থপর আর নোংরা ছেলে!’ স্যান্ডির মন ভেঙেছে রাজবীর! প্রেমের নাটক থেকে চরম প্রতারণার অভিযোগ! সব চ্যাট ফাঁ’স করলো স্যান্ডি সাহা!

এরপর আংটি বদলের সময় এক অপ্রত্যাশিত দৃশ্য দেখা যায় আদিত্য সকলের সামনে হাঁটু মুড়ে বসে পল্লবীকে আংটি পরিয়ে দিচ্ছে! এই দৃশ্য দেখে উপস্থিত সবাই তো রীতিমতো অবাক হয়ে যায়। তবে এটি বাস্তব ঘটনা নাকি আদিত্যের কোনো কল্পনা, তা আগামী পর্বেই পরিষ্কার বোঝা যাবে।

Back to top button