‘প্রেমের নাটক করেছে টাকার জন্য!’ ‘৫০ হাজার টাকা মে’রেছে!’ ‘দুবাইয়ে আমার সঙ্গে হানিমুনে যাওয়ার জন্য ও…’ ‘খুব স্বার্থপর আর নোংরা ছেলে!’ স্যান্ডির মন ভেঙেছে রাজবীর! প্রেমের নাটক থেকে চরম প্রতারণার অভিযোগ! সব চ্যাট ফাঁ’স করলো স্যান্ডি সাহা!

জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর (Content Creater) স্যান্ডি সাহা (Sandy Saha) এবং ‘বিগ বস’ (Bigg Boss) খ্যাত প্রতিযোগী রাজবীরের (Rajveer Dey) মধ্যকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজবীরের বিরুদ্ধে একাধিক গুরুতর ও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন স্যান্ডি। শুধুমাত্র মুখেই নয়, প্রমান হিসেবে তিনি তাদের মধ্যকার গোপন হোয়াটসঅ্যাপ চ্যাটের বেশ কিছু অংশ সংবাদমাধ্যমের সামনে এনেছেন, যা নিয়ে বর্তমানে তোলপাড় বাংলা বিনোদন মাধ্যম।
রাজবীরের সঙ্গে সম্পর্কের আসল রূপ প্রকাশ করে স্যান্ডি সাহা ক্ষোভের সঙ্গে জানান, “রাজবীর আমার সাথে প্রেমে অভিনয় করেছে, আমার আবেগ নিয়ে খেলেছে।” তিনি দাবি করেন যে, সম্পর্কের শুরু থেকেই রাজবীর ভালোবাসার মিথ্যা নাটক করে গিয়েছেন কেবল নিজের ব্যক্তিগত স্বার্থ ও সুযোগ-সুবিধা আদায়ের জন্য। স্যান্ডির স্পষ্ট বক্তব্য, পুরো সম্পর্কটাই ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং তিনি রাজবীরের প্র’তারণার শিকার হয়েছেন।
শুধু আবেগ নিয়ে খেলা নয়, আর্থিক প্রতারণার মতো বিস্ফোরক অভিযোগ তুলে স্যান্ডি বলেন, “রাজবীর আমার কাছ থেকে বিভিন্ন সময়ে ৫,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত নিয়েছে, কিন্তু সেই টাকা আর কোনোদিন ফেরত দেয়নি।” টাকা পয়সা লেনদেনের বিষয়টি প্রমাণ করতে স্যান্ডি সংবাদমাধ্যমের সামনে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও তুলে ধরেন। তাঁর অভিযোগ, ভালোবাসার অজুহাতে তাঁর থেকে এভাবে বারবার আর্থিক সুবিধা হাতিয়ে নেওয়া হয়েছে।
ফাঁস হওয়া চ্যাটের বিবরণ দিতে গিয়ে স্যান্ডি সাহা আরও জানান যে, রাজবীর তাকে নিয়ে দুবাই সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং টিকিট কেটে দেওয়ার আবদার জানিয়েছিলেন। তিনি বলেন, “চ্যাটে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে রাজবীর আমাকে দুবাইয়ের টিকিট কেটে দিতে বলছে এবং আমাদের ‘হানিমুন’-এ যাওয়ার বিষয় নিয়েও বেশ কিছু বার্তা চালাচালি হয়েছে।” এই চ্যাট প্রকাশ্যে আসায় স্পষ্ট হয়ে গিয়েছে যে দুজনের সম্পর্ক কেবল পরিচিতির গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না, বরং তার চেয়েও অনেক গভীরে ছিল।
আরও পড়ুনঃ পল্লবীকে একান্তে ডেকে মনের কথা বলতে চায় আদিত্য! সোনার কয়েন গায়েব হতেই সকলের সামনে চরম অপদস্থ শ্রীনিবাস-কমলা!
বিগ বসের অন্যান্য প্রতিযোগীদের প্রসঙ্গ টেনে স্যান্ডি সাহা সবশেষে জানান যে, তিনি এই বিষয়টি কেবল নিজের মধ্যেই চেপে রাখেননি। তাঁর কথায়, “শো-তে যাওয়ার আগে প্রতিযোগী অনুষ্কা আমাকে ফোন করেছিল এবং আমি রাজবীরের এই সমস্ত কর্মকাণ্ড টাকা নেওয়া থেকে শুরু করে সম্পর্কের মিথ্যা নাটক, সবটাই অনুষ্কাকে জানিয়েছিলাম।” রাজবীরকে অত্যন্ত সুবিধাবাদী মানুষ হিসেবে আখ্যা দিয়ে স্যান্ডি জানান, স্যান্ডিকে কেবল সিঁড়ি হিসেবে ব্যবহার করতেই তিনি সম্পর্কের জাল বুনেছিলেন।

