পল্লবীকে একান্তে ডেকে মনের কথা বলতে চায় আদিত্য! সোনার কয়েন গায়েব হতেই সকলের সামনে চরম অপদস্থ শ্রীনিবাস-কমলা!

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, গাড়ির গুন্ডারা যখন পল্লবীকে আক্রমণ করতে যায়, ঠিক তখনই সম্রাট ও ঝিনুক ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। সম্রাট নিজের সাহসিকতার পরিচয় দিয়ে গুন্ডাদের সাথে লড়াই শুরু করে। কোনো রকমে সে গুন্ডাদের হাত থেকে পল্লবীকে উদ্ধার করে এবং তারা সেখান থেকে পালিয়ে যায়।

প্রাণ বাঁচাতে তারা একটি পরিত্যক্ত বন্ধ গোডাউনে আশ্রয় নেয়। কিন্তু গুন্ডারা পিছু ছাড়েনি, তারাও ধাওয়া করে ঠিক সেই গোডাউনে এসে পৌঁছায়। গুন্ডাদের চোখ এড়িয়ে নিজেদের বাঁচাতে পল্লবী, ঝিনুক ও সম্রাট আপ্রাণ চেষ্টা করতে থাকে এবং নিরাপদ কোনো গোপন পথের খোঁজ করতে থাকে।

অন্য দিকে, পরিবারের লোকেরা না জানিয়ে এঙ্গেজমেন্ট ঠিক করায় আদিত্য ও রোহিনী কেউই আগে থেকে কিছু জানত না। আদিত্য সারাক্ষণ পল্লবীর কথা ভেবে মনে মনে অস্থির হতে থাকে। এদিকে গোডাউনে লুকিয়ে থাকার সময় হঠাৎ পল্লবী ও সম্রাট একপাশে আলাদা হয়ে যায় এবং ঝিনুক একা গুন্ডাদের একদম সামনাসামনি চলে আসে। গুন্ডারা তৎক্ষণাৎ ঝিনুককে লক্ষ্য করে বন্দুক তাক করে, তবে সম্রাট ঠিক সময়ে ঝাঁপিয়ে পড়ে ঝিনুকসহ সকলকে উদ্ধার করে।

মূলত মিঠির পিসি চাইছিল না পল্লবী কোনোভাবেই যাতে আদিত্য ও রোহিনীর এঙ্গেজমেন্টে পৌঁছাতে পারে, আর সেই উদ্দেশ্যেই সে মিঠিকে ওই গোডাউনে আটকে রেখে পুরো চক্রান্তটি সাজিয়েছিল। তবে সব বাধা পেরিয়ে পল্লবী সঠিক সময়ে মিঠির কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে মিঠির পিসির এই নোংরা পরিকল্পনার কথা জানতে পেরে পল্লবী তাকে উপযুক্ত শাস্তি দেয় এবং কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেয় যে ভবিষ্যতে যেন সে মিঠির দিকে চোখ তুলে না তাকায়।

আরও পড়ুনঃ শেষ মুহূর্তে ভয়ংকর বিপদের মুখে ঝিনুক! স্ত্রীর প্রাণ বাঁচাতে পারবে তো সম্রাট? দুর্ধর্ষ আজকের পর্ব

আগামী পর্বে দেখা যাবে, আদিত্য পল্লবীকে আলাদা ডেকে নিয়ে কথা বলতে চায় এবং পল্লবীও জানায় তারও আদিত্যের সাথে জরুরি কিছু কথা রয়েছে। অন্যদিকে, শ্রীনিবাস ও কমলা আদিত্যের জন্য উপহার হিসেবে যে সোনার কয়েনটি নিয়ে গিয়েছিল, তা হঠাৎ বাক্স থেকে গায়েব হয়ে যায়। ফলে সবার সামনে আদিত্যের ঠাকুরমা তাদের ভীষণভাবে অপমান করতে শুরু করে।

Back to top button