মাত্রা ছাড়ালো সম্রাটের পাগলামি! মাথায় আপেল রেখে ঝিনুককে গু’লি করার নির্দেশ! অ’স্ত্র তুলে নিতে বাধ্য হলো ঝিনুক! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, ঝিনুক প্রতিনিয়ত সম্রাটের ব্যবহারে ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছিল। ঠিক এমন সময়ে, ব্যবসার কাজে না জেনেই রণ ফোন করে সম্রাটকে। কিন্তু সেই ফোনটি ঝিনুক ধরে ফেলে। তবে তাদের কথোপকথন শেষ হওয়ার আগেই সম্রাট এসে হুট করে ফোনটি কেড়ে নেয় এবং ঝিনুককে তীব্রভাবে অপমান করতে শুরু করে।

অন্যদিকে, পল্লবী বাড়ি ফিরে সবাইকে একটি দারুণ সুখবর দেয় সে মিঠিকে স্কুলে ভর্তি করার সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। খরচের কথা ভেবে তার বাবা যখন দুশ্চিন্তা করছিলেন, তখন পল্লবী জানায় যে টাকা সে নিজেই জোগাড় করে নিয়েছে। কিন্তু ঠিক সেই আনন্দের মুহূর্তে তার বড় দাদা এসে সব আনন্দ মাটি করে দেয়। সম্প্রতি নিজের টাকা চুরি হওয়ায় সমর চরম সংশয়ে ভুগছিল, তাই সে পল্লবীর টাকা জোগাড়ের উৎস নিয়ে কটু কথা ও নোংরা সন্দেহ প্রকাশ করতে থাকে।

নিজের চুরির দায় বোনের ওপর চাপিয়ে সমরের এমন নিচু মানসিকতার সন্দেহ দেখে তার মা কমলা আর চুপ থাকতে পারেননি। বোনের প্রতি সমরের এই জঘন্য দৃষ্টিভঙ্গি ও কটু কথা শুনে কমলা ভীষণ রেগে যান। তিনি ছেলেকে শাসন করতে গায়ে হাত তুলতে গেলেও, পরিবারের সবার সামনে নিজেকে সামলে নেন। এরপর তিনি কঠোরভাবে সমরকে সতর্ক করে দেন, যাতে ভবিষ্যতে সে আর কখনও এমন নোংরা কাজ না করে।

ছেলের এই হীন আচরণে বাবা শ্রীনিবাস চরম অপমানিত বোধ করেন। তিনি সমরকে বোঝানোর চেষ্টা করেন এবং নিজে পল্লবীর কাছে মাথা নত করে ক্ষমা চান। স্বামীকে এভাবে সকলের কাছে ছোট হতে দেখে বীণা নিজেকে অপমানিত মনে করে। শ্বশুড়বাড়ির লোকজনের সামনে স্বামীর কারণে বারবার ছোট হতে হওয়ায় তার মনে ক্ষোভ ও অস্বস্তি বাড়তে থাকে।

আরও পড়ুনঃ টাকা চু’রির দায় বোনের ওপর? পল্লবীর আয়ের উৎস নিয়ে সমরের মিথ্যে সন্দেহ! ছেলের নোং’রামি দেখে রুদ্রমূর্তি ধারণ করল কমলা!

আগামী পর্বে দেখা যাবে সম্রাট আবারও ঝিনুককে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে। নিজের পাগলাটে ভালোবাসা প্রমাণ করার জন্য সে ঝিনুককে দিয়ে এক ভয়ঙ্কর কাজ করাবে নিজের মাথায় একটি আপেল রেখে সে ঝিনুককে তাতে গু’লি করতে বলবে। আতঙ্কে ঝিনুকের হাত-পা কাঁপতে থাকলেও সম্রাটের নির্দেশে তাকে বাধ্য হয়ে বন্দুক তুলে নিতে হয়। এখন দেখার বিষয়, আগামী পর্বে এই ভয়ঙ্কর ঘটনার পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়।

Back to top button