ভালোবাসার তুলনা হয় না, আদৃতকে উদ্দেশ্য করে ভক্তদের গান, শেষে তাকে দেখা গেল হাতজোড় করে মাথানত করতে, এই মিষ্টি দৃশ্য ভাইরাল নেটপাড়ায়!

অভিনেতা আদৃত রয় যিনি উচ্ছেবাবুর ভূমিকায় এখন বাঙালি মেয়েদের মন জয় করে নিয়েছেন। তিনি গান গাইতে খুব ভালোবাসেন এবং তার নিজস্ব একটি গানের ব্যান্ড রয়েছে। তারা বিভিন্ন স্থানে শো করে থাকেন। নজরুল তীর্থে তাদের ব্যান্ড পারফর্ম করে এবং সেখানে তারা শ্রদ্ধার্ঘ্য জানায় বলিউড গায়ক কেকের উদ্দেশ্যে। এই কথা কারোরই অজানা নয়।

আদৃতকে এর আগে বহুবার গান গাইতে শুনেছে দর্শকরা। কখনো বাংলা গান অথবা কখনো হিন্দি গান সব কিছুতেই মুগ্ধ করে দেন এই গায়ক তথা অভিনেতা। তার গাওয়া একাধিক গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তবে এবারে যে গানটি তাকে গাইতে দেখা গেল সেটির আমেজ কিছুটা অন্যরকম। আর কিছুদিনের মধ্যেই জনপ্রিয় হিন্দি গায়ক কেকের মৃত্যুবার্ষিকী। গতবছর কলকাতার বুকেই ঘটে গিয়েছিল অঘটন। আর সম্প্রতি ভক্তদের সাথে তার গাওয়া একটি গান গাইতে শোনা গেল সকলের প্রিয় উচ্ছেবাবুকে।

বর্তমানে জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মিঠাই। এক সময় বহু সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়ে এসেছে মিঠাই। সম্প্রতি শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু যার চরিত্রের নাম মিঠাই তিনি নিজেই এই বিষয়ে কথা বলেছেন। এবং আরেকজন হল আদৃত রয় যার চরিত্রের নাম সিদ্ধার্থ। ধারাবাহিকে আরও বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীর সাক্ষাৎ পাওয়া গেছে এই বিষয়ে।

আপনারা জানেন আদৃত কেবল অভিনয় নয় অভিনয়ের পাশাপাশি গান গাওয়াতেও সমান পারদর্শী। এবার রাস্তায় সিদ্ধার্থের চারিপাশ ঘিরে ধরল তার ফ্যানেরা। তাদের দাবি শোনাতে হবে গান।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে দেখা যায়,সিদ্ধার্থকে ঘিরে তার ফ্যানেরা গান গাইছে পরে আদৃতও ফ্যানদের সঙ্গে গলা মেলান জোরকদমে এবং ভিডিওর শেষে ভক্তদের উদ্দেশ্য মাথানত করে হাতজোড় করে সম্মান জানান যেটা সব অনুরাগীদের মন জিতে নেয়।

ভক্তদের সঙ্গে গান গেয়ে বেজায় খুশি উচ্ছে বাবুও। একজন শিল্পীর কাছে সব থেকে বড় পাওয়া হল দর্শকদের ভালোলাগা এবং প্রশংসা। এই দুটো জিনিসই একজন শিল্পী সব থেকে বেশি পরিমাণে চেয়ে থাকে। এই অল্প বয়সে এই দুটো জিনিসেরই অধিকারী হয়েছে আদৃত। তার অনবদ্য অভিনয় এবং অসাধারণ গানের গলা হাজার হাজার ভক্তদের মনে আনন্দ সৃষ্টি করেছে। এর থেকে একজন শিল্পী আর বেশি কিইবা চাইতে পারে!

Back to top button