‘অটোচালক’-এর পরিচয় সামনে আসতেই চরম অপমানিত শ্রীনিবাস! জু’য়া খেলায় হাতেনাতে ধরা পড়ে কমলার মুখোমুখি শান্তনু! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, সম্রাট ঝিনুককে কিছু উপহার দিয়েছিল, যেগুলো পেয়ে ঝিনুক বেশ আনন্দিত হয়। কিন্তু স্ত্রীর এই আনন্দ দেখেও সম্রাটের মন ভরেনি। কারণ তার মনে হচ্ছিল, ঝিনুক তাকে ভালোবাসার চেয়ে উপহারগুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এই ক্ষোভ ও তীব্র মানসিক চাপ সহ্য করতে না পেরে সম্রাট শেষ পর্যন্ত সেই প্রিয় জিনিসগুলোকেই আ’গুন জ্বা’লিয়ে ছাই করে দেয়।

পরদিন ঝিনুকের ক্লান্তি দূর করার জন্য সম্রাট তাকে নিজ হাতে মাথা মালিশ করে দিতে থাকে। এ সময় ঝিনুক একটু বাইরে যাওয়া ও পার্লারে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে সম্রাট হঠাৎই প্রচণ্ড রেগে যায়। সে জানায়, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই; তাকে রাজকন্যার মতো রাখতে সে বাড়িতেই পার্লার খুলে দিতে প্রস্তুত। সম্রাটের এমন রুক্ষ ব্যবহারে ভয়ে ঝিনুক চুপ হয়ে যায় এবং নিজের ইচ্ছে চেপে রাখে।

অন্যদিকে গল্পের নতুন মোড়ে শান্তনুর পকেট থেকে জুয়ার টিকিট খুঁজে পান কমলা দেবী। নিজের শান্ত ও আদরের ছেলে যে এমন অন্ধকার পথে পা বাড়িয়েছে, তা ভেবে তিনি হতবাক ও চরম অনিশ্চয়তায় পড়ে যান। এদিকে বহু প্রতীক্ষার পর পল্লবী নিজে থেকেই আদির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। পল্লবীর সাথে হাত মেলাতে পেরে আদির আনন্দের সীমা থাকে না। সেই হাত আর কখনো না ধোয়া কিংবা সেটাকে জাদুঘরে সাজিয়ে রাখার মতো আদির ছেলেমানুষি কাণ্ড দেখে হাসি চেপে রাখা কঠিন। তবে এই মিষ্টি বন্ধুত্ব যে ভবিষ্যতে অন্য রূপ নেবে, তা তাদের দুজনের কাছেই পরিষ্কার।

তবে সমরকে হতাশ হতে হয়েছে। সে অনেক কষ্ট করে অঞ্জনার বাড়ি থেকে যে খামগুলো নিয়ে এসেছিল, সেগুলো খুলে দেখা যায় ভেতরে গুরুত্বপূর্ণ কিছু নেই, শুধুই কতগুলো সাধারণ কাগজ। ফলে তার সমস্ত পরিশ্রমই সম্পূর্ণ বৃথা হয়ে যায়। সবচেয়ে বিপদে পড়েছেন শ্রীনিবাসবাবু। অটো চালাতে গিয়ে পরিচিত মানুষদের সামলাতে গিয়ে তিনি রীতিমতো নাস্তানাবুদ হচ্ছেন। নিজের মুখ লুকিয়েও তিনি শেষরক্ষা করতে পারেননি, স্ত্রীর বৌদির সামনে ধরা পড়ে যান।

আরও পড়ুনঃ শান্তনুর পকেটে জু’য়ার টিকিট! ছেলের অবনতি দেখে হতবাক কমলা! নতুন কোন ঝড় আসতে চলেছে গুহ পরিবারে? দুর্ধর্ষ আজকের পর্ব

আগামী পর্বে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে, কারণ নিজের শালার সামনেই তাঁর এই গোপন অটোচালক পরিচয়টি ফাঁস হয়ে যাবে। এরপর তাকে অ’পমান ও ক’টাক্ষ সহ্য করতে হবে এবং শেষ পর্যন্ত ঘাড় ধা’ক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে।একই সাথে কমলা দেবীও যখন ছোট ছেলে শান্তনুর জুয়া খেলার সত্যতা নিশ্চিত হবেন, তখন সামনাসামনি দাঁড়িয়ে তাকে চরম জবাবদিহির মুখে ফেলবেন।

Back to top button