‘মানুষটা অভ্যাসে পরিণত হলেই ভালোবাসাটা কমে যায়, তাই…’ বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন শ্যামৌপ্তি? রণজয়কে ইঙ্গিত করে কী বললেন অভিনেত্রী? ৫ মাসেই সম্পর্কে ভাঙ্গন!

রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) ও শ্যামৌপ্তি মুদলির (Shyamoupti Mudly) দাম্পত্য জীবন ঘিরে এই মুহূর্তে টলিউডে চর্চা তুঙ্গে। ‘গুড্ডি’ ধারাবাহিকের সেটে কাজের সূত্র ধরেই তাঁদের একে অপরের প্রতি অনুরাগের সূচনা হয়েছিল। সম্পর্ক নিয়ে জলঘোলা চললেও চলতি বছরের ভালোবাসার দিনে হিন্দু রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা জুটি। তবে বিয়ের বয়স পাঁচ মাস গড়াতে না গড়াতেই তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই স্তম্ভিত অনুরাগী থেকে অনুগামীরা।
বি’চ্ছেদের গুঞ্জনের পাশাপাশি রটেছে নানা ধরনের সম্পর্কের সমীকরণও। সম্প্রতি ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের সেটে রণজয়ের অসুস্থ হয়ে পড়ার খবর সামনে আসতেই তাঁদের বিচ্ছেদ নিয়ে জলঘোলা আরও বাড়ে। একই সাথে রণজয়ের সঙ্গে একই ধারাবাহিকের সহ-অভিনেত্রী অভিকা মালাকারের প্রণয় ঘেঁষা সম্পর্কের জল্পনাও অনুরাগী মহলে ডালপালা মেলতে শুরু করেছে। যদিও ‘ঘুনগাঁও’ ছবির প্রিমিয়ারে রণজয়ের সঙ্গে অভিকাকে দেখা গেলেও শ্যামৌপ্তির অনুপস্থিতি সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে।
তবে গুঞ্জনের মাঝে নিজের অবস্থান পরিষ্কার করেছেন রণজয়। সম্পর্কের টানাপোড়েনের মূল কারণ খোলসা না করলেও তাঁদের বিয়েটি কোনো ‘চুক্তির বিয়ে’ ছিল না বলে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। এই ধরনের নাটকীয় গল্প কেবল ধারাবাহিকেই মানায়, বাস্তবে নয় বলে দাবি তাঁর। এই টানাপোড়েন সামলে অভিনেতা এখন নিজের মায়ের উপস্থিতিতে কাজের জগতে ফিরেছেন এবং ছবির প্রচার ও কেরিয়ারেই পুরোপুরি মন দিতে চাইছেন।
অন্যদিকে শ্যামৌপ্তিও নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছেন। তাঁকে শেষবার ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে দেখা গেলেও সম্প্রতি তিনি রান্নার নতুন রিয়্যালিটি শো ‘রাঁধুনি না কাঁদুনি’-তে যুক্ত হয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও নেটপাড়ায় বা মাধ্যমে এতদিন পুরোপুরি নীরবতা বজায় রেখেছিলেন তিনি। কাজ সংক্রান্ত বিষয়ে ছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করা থেকে এতদিন বিরত থেকেছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ নতুন কাজে পা রাখতেই চরম বিপাকে শ্রীনিবাস! অটো ইউনিয়নের হাতে নির্মম র্যাগিংয়ের শিকার অসহায় বৃদ্ধ! কমলা কি জানতে পারবে স্বামীর এই দুর্গতির কথা? দুর্ধর্ষ আজকের পর্ব
তবে এতদিন নীরব থাকলেও অবশেষে একটি বিশেষ বার্তার মাধ্যমে হয়তো নিজের ক্ষোভ বা ভাবনা প্রকাশ করলেন শ্যামৌপ্তি। অভিনেত্রী সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউড তারকা রীতেশ দেশমুখের একটি বিখ্যাত বক্তব্য শেয়ার করে পরোক্ষভাবে রণজয়কে বার্তা দিয়েছেন বলে মনে করছে নেটপাড়া। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ভালোবাসা অভ্যাসে পরিণত হলেও তার গভীরতা যেন বজায় থাকে, রীতেশের এই কথাটির মাধ্যমেই হয়তো শ্যামৌপ্তি তাঁর ও রণজয়ের ব্যক্তিগত সম্পর্ক ভাঙার বিষয়ে নিজের অনুভূতির একটা পরোক্ষ ইশারা দিলেন।

