নতুন কাজে পা রাখতেই চরম বিপাকে শ্রীনিবাস! অটো ইউনিয়নের হাতে নির্মম র‍্যাগিংয়ের শিকার অসহায় বৃদ্ধ! কমলা কি জানতে পারবে স্বামীর এই দুর্গতির কথা? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, অঞ্জনা আসলে সম্রাটের অফিসে ধমকি দিতে নয়, বরং কৌশল করে টাকা হাতাতে গিয়েছিল। চতুর সম্রাটও তার শ্বশুরবাড়ির লোকজনের চরিত্র খুব ভালো করেই চেনে। তাই অঞ্জনা মুখ খোলার আগেই সে মোটা অঙ্কের টাকা তার দিকে ছুঁড়ে দিয়ে মুখ বন্ধ করে দেয়। হিসাব অনুযায়ী ৫০ হাজারের বান্ডিল হলে মোট ২ লাখ আর ১ লাখের বান্ডিল হলে ৪ লাখ টাকা হাতে পায় সে। ফলে সম্রাটের খাঁচায় বন্দি হয়েও বাস্তবে অঞ্জনারই পকেট ভারি হয়।

অন্য দিকে, ধারাবাহিকে দেখা যাবে শ্রীনিবাস বাবু অটো চালানোর জন্য মালিকের কাছে একটি নির্দিষ্ট নম্বরের বিশেষ অটো দাবি করছেন, কারণ সেই নম্বরটির সাথে তার স্ত্রী কমলার জন্মদিনের হুবহু মিল রয়েছে। অন্যদিকে সম্রাট সিসিটিভি ফুটেজে ঝিনুকের মুখ স্পষ্ট দেখতে না পেয়ে চূড়ান্ত বিরক্ত ও ক্ষিপ্ত হয়ে ওঠে। অথচ ঠিক সেই সময়েই চতুর ঝিনুক সবার নজর এড়িয়ে সম্রাটের সেই পুরনো ফোনটি থেকেই নিজের দিদির সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কিন্তু সম্রাট সিসিটিভি ক্যামেরায় নজর রেখে হঠাৎ করেই অফিস থেকে বাড়িতে চলে আসে, কারণ সে ঝিনুককে এক মুহূর্তের জন্যও নিজের নজরের আড়াল করতে চায় না। সম্রাটকে হঠাৎ বাড়ি ফিরতে দেখে ঝিনুক খুব ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ছোট ফোনটি লুকিয়ে ফেলে। অবশ্য আসার পথে ঝিনুকের মন ভালো করার জন্য সম্রাট তার পছন্দের কুলফি নিয়ে আসে, কিন্তু সেই কুলফি দেখে ঝিনুকের আবার নিজের দিদিদের কথা মনে পড়ে যায়।

তখন সম্রাট ঝিনুককে আবারো নিজের দিকে টানার জন্য পল্লবীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাতে বলে। কিন্তু এই কথাটা বলেই সম্রাট নিজের পাতা চালে নিজেই জড়িয়ে পড়ে। কারণ সে তো নিজেই আগে ঝিনুকের ফোন সরিয়ে রেখেছিল, যাতে ঝিনুক কারো সাথেই কোনো যোগাযোগ করতে না পারে।

আরও পড়ুনঃ স্ত্রীয়ের কথা ভেবে অটো কিনলো শ্রীনিবাস! ঝিনুকের উপর নজর রাখতে গিয়ে সত্যের সম্মুখীন সম্রাট! সাক্ষী থাকলো সিসিটিভি ফুটেজ!

আগামী পর্বে দেখা যাবে শ্রীনিবাস নতুন কাজে ঢুকে নানা বিপদের সম্মুখীন হচ্ছেন এবং তাকে বেশ কিছু খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। অটো ইউনিয়নের লোকজন মিলে তাকে রীতিমতো র‍্যাগিং করছে। সে নতুন কাজ শুরু করেছে বলে তারা তার সাথে যা ইচ্ছে ব্যবহার করছে এবং তাকে বাধ্য করছে তাদের ইউনিয়ন মিটিংয়ে যোগ দিতে।

Back to top button