পল্লবীর মন জয় করতে এবার আদির মাস্টারস্ট্রোক! প্রেম নিবেদনের পর কোন দিকে মোড় নেবে তাদের গল্প? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, সম্রাট ঝিনুকের পরিবারের সঙ্গে যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দিয়ে তার মোবাইলটি কেড়ে নিজের কাছে সরিয়ে রাখে। প্রিয় দিদিকে শুভচ্ছা জানানোর আকুলতায় ঝিনুক পুরো বাড়ি তন্ন তন্ন করে ফোনটি খোঁজে, কিন্তু কোথাও পায় না। কোনো উপায় না পেয়ে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে না পারার গভীর যন্ত্রণায় সে চোখের জলে ভেঙে পড়ে।

অন্যদিকে, এই কষ্টের আবহের একদম বিপরীতে পল্লবীর জন্মদিনের আনন্দে কোনো কমতি থাকে না। প্রথমে কিছুটা অভিমান ও রাগ দেখালেও, আদির ভালোবাসার কাছে তার সব রাগ গলে জল হয়ে যায়। পল্লবী মন থেকে আদিকে ধন্যবাদ জানালে এতদিন পর তার মুখে এমন আন্তরিক কথা শুনে আদিত্য পরম শান্তি ও তৃপ্তি অনুভব করে।

প্রিয় মানুষকে একবুক আনন্দ দিতে আদিত্য জন্মদিনের এক এলাহী ও জমকালো আয়োজন গড়ে তোলে। পল্লবীর পছন্দমতো আলোকসজ্জা আর চমৎকার পরিবেশ তৈরি করে দিনটিকে সে স্মরণীয় করে তোলে। আদির ভালোবাসায় বাঁধানো এই বিশেষ সারপ্রাইজ পুরো উৎসবের মেজাজকেই বদলে দেয় এবং পল্লবীকে আনন্দে ভাসিয়ে নিয়ে যায়।

ওদিকে শ্রীনিবাস বাবুর এক অদ্ভুত পরিস্থিতির উদ্ভব ঘটে। তার বন্ধু তাকে সুপারিশের জন্য বেয়াই প্রলয় বাবুর বাড়িতে নিয়ে গেলে সত্যিটা জানতে পেরে উনি সোজাসুজি বেঁকে বসেন এবং নিজে না গিয়ে বন্ধুকে পাঠান। এদিকে চুরির হোক বা কষ্টের, একরাশ টাকা হারিয়ে সমর আজ প্রায় পাগলপ্রায় অবস্থা পার করছে। অন্যদিকে, বোকার মতো ঝিনুকের দিদি অঞ্জনা সোজাসুজি সম্রাটের অফিসে পৌঁছে তার বন্দিদশার কথা তুলে ধরেছে।

আরও পড়ুনঃ ‘কৃষ্ণকলি’র পর কেন মিলল না সুযোগ? রাজনীতিতে পা রাখতেই বন্ধ হলো কাজ? ৫ বছরের বঞ্চনা ও অভিনয়ের নতুন লড়াইয়ে অভিনেত্রী শর্বরী মুখার্জি! দীর্ঘ বিরতি ভেঙে ক্ষোভ ও আক্ষেপ উগরে দিলেন অভিনেত্রী!

অবশেষে আসে আদি ও পল্লবীর মিষ্টি সম্পর্কের সমীকরণ। তাদের অপূর্ব কেমিস্ট্রি পর্দায় এলেই দর্শকদের মন ভরে যায়। আদি আবারো পল্লবীকে মনে করিয়ে দেয় যে সবাই তার অনুভূতি বুঝলেও কেবল পল্লবীই তা বুঝতে চাইছে না। আগামী পর্বে পল্লবীর ভালোবাসা পেতে আদি আরও কত চেষ্টা করবে এবং অঞ্জনার কথা শুনে সম্রাট নতুন কী ষড়যন্ত্রের জাল বুনবে, তা দেখতেই দর্শকরা উদগ্রীব হয়ে আছেন।

Back to top button