চাকরি হারিয়ে এখন অটো চালক শ্রীনিবাস! কমলাকে মিথ্যে বলে শ্রীনিবাসের নতুন লড়াই! সত্যিটা কি জানতে পারবে কমলা? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, সমর যখন রাজুর ব্যাগ তল্লাশি করতে শুরু করে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আসলে শান্তনু চতুরতার সাথে চুরি করা টাকাটা রাজুর ব্যাগে লুকিয়ে রেখেছিল। এর ফলে নিরপরাধ রাজু চরম বিপদের মুখে পড়ে যায়। যে অপরাধ সে কখনোই করেনি, সেই মিথ্যা অপবাদ মাথায় নিয়েই তাকে সবার সামনে দাঁড়াতে হয়।

একদিকে শান্তনু আড়ালে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, অন্যদিকে রাজুর ওপর অপরাধের সন্দেহ আর চাপ ক্রমশ বাড়তে থাকে। তবে এই অন্যায় আর সত্য কি চিরকাল এভাবে ঢাকা পড়ে থাকবে, নাকি খুব শীঘ্রই সবার সামনে আসল চোরের সত্যিটা প্রকাশ্যে আসবে, সেই প্রশ্ন থেকেই যায়।

অন্যদিকে সম্রাট তার নিজের অফিস এবং কাজকর্ম সবকিছু ছেড়ে সারাক্ষণ ঝিনুকের কাছাকাছি থাকছে। শুধু তাই নয়, সে নিজের হাত ঝিনুকের হাতের সাথে শক্ত করে বেঁধে রাখছে। সম্রাটের এমন অস্বাভাবিক পাগলামি আর আচরণ দেখে ঝিনুক একই সাথে ভীষণ অবাক ও ভয় পাচ্ছে। ঝিনুক সারা রাত না ঘুমানোর কথা জানালে, সম্রাট সেই একই অবস্থায় তার পাশে ঘুমিয়ে পড়ে, যা দেখে ঝিনুক পুরোপুরি হতবাক হয়ে যায়।

খাওয়া-দাওয়া থেকে শুরু করে ঘুমানো নিজের সমস্ত দৈনন্দিন কাজ ঝিনুককে সম্রাটের সাথে নিয়েই করতে হচ্ছে। কারণ সম্রাট তাদের হাত এমনভাবে বেঁধে রেখেছে যে ঝিনুকের এর থেকে বেরোনোর কোনো উপায় নেই।

আরও পড়ুনঃ ‘আপনিও কি গ’রু খেতে চান?’ ‘বেশি পিরিতি চো’রের লক্ষণ দিদি’ ‘লজ্জা লাগে না, কার পাশে দাঁড়াচ্ছেন?’ ‘ব্রাহ্মণ হয়ে উনি যা করেছেন…’ গো’মাংস-বিতর্কে বিশ্বজিৎ চক্রবর্তীর পাশে দাঁড়াতেই ধেয়ে এল আ’ক্রমণ! সমালোচনার মুখে মানসী সিনহা!

অন্য দিকে, চাকরি চলে যাওয়ার পর থেকে সংসার চালাতে শ্রীনিবাসকে নানা ধরনের কাজ করতে হচ্ছে, যার মধ্যে এখন তাকে বাধ্য হয়ে অটো চালাতে হচ্ছে। একদিন রাস্তায় কমলা হঠাৎ শ্রীনিবাসকে অটো চালাতে দেখে চরম অবাক হয়ে যায়। তখন শ্রীনিবাস পরিস্থিতি সামলাতে মিথ্যা বলে যে, রাস্তায় এক অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দিতেই সে অন্য একজনের অটো চালাচ্ছিল। কমলাও স্বামীর এই দয়ার কথা সহজে বিশ্বাস করে নেয়, আর শ্রীনিবাস আসল সত্যিটা তার কাছে গোপন রাখতে সফল হয়।

Back to top button