ঘর শত্রু বিভীষণ! বিশ্বাসের সুযোগ নিয়ে দাদার টাকা চুরি করলো শান্তনু! ছেলেদের শিক্ষা দেখে হতবাক শ্রীনিবাস! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, ঠাম্মির তীক্ষ্ণ বুদ্ধির কাছে সম্রাট অবশেষে ধরা পড়ে যায়। সম্রাট বুঝতে পারে ঠাম্মি তার ওপর নজর রাখছেন, আবার ঠাম্মিও সম্রাটের আসল উদ্দেশ্য ধরে ফেলেছেন। ফলে নিজের গোপন সত্য বাঁচাতে সম্রাট যেকোনো চরম পদক্ষেপ নিতে পারে এই ভেবে ঠাম্মির নিরাপত্তা নিয়ে বড়সড় ভয়ের সৃষ্টি হয়েছে। এরই মাঝে সম্রাটের অতীতের রহস্য ফাঁস হওয়ার একটি বড় সুযোগ তৈরি হয় রাজুর মাধ্যমে; কারণ সম্রাটের ঘরে বাম খুঁজতে গিয়ে রাজু প্রায় তার ছোটবেলার গুরুত্বপূর্ণ ছবিগুলো দেখে ফেলার মুখে দাঁড়িয়েছিল। শেষ মুহূর্তে অল্পের জন্য তা এড়িয়ে গেলেও, রাজু যদি সেই পুরনো ছবিগুলো একবার দেখে ফেলত, তবে সম্রাটকে ঘিরে এতদিন ধরে চলা রহস্য অন্য মোড় নিত এবং তার আসল চেহারা সবার সামনে উদঘাটিত হয়ে যেত।
অন্যদিকে, ঝিনুক যাতে সম্রাটকে ছেড়ে কোথাও যেতে না পারে, সেজন্য সম্রাট একটি কাপড়ের সাহায্যে ঝিনুকের হাত নিজের হাতের সাথে শক্ত করে বেঁধে রাখে। সম্রাটের এমন মানসিক ভারসাম্যহীন ও বিকৃত আচরণ দেখে ঝিনুক চরম হতবাক ও আতঙ্কিত হয়ে পড়ে।
সম্রাটকে দেখে এখন সত্যিই ভয় লাগছে, কারণ ঝিনুককে নিজের কাছে রাখার জন্য লোকটা যে পর্যায়ে পৌঁছেছে, তা কোনো স্বাভাবিক আচরণ নয়। নিজের হাতের সঙ্গে ঝিনুকের হাত বেঁধে ফেলাটা তার চরম বিকৃতিরই বহিপ্রকাশ। আর এই সম্রাটের সঙ্গেই এবার রণদের ব্যবসার মিটিং হতে চলেছে। শ্রাবণী যে কোম্পানিটা বেছে নিয়েছে, সেটা জানার পর রণের প্রতিক্রিয়া কী হয়, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুনঃ ‘সংসার সুখের হয় রমণীর গুনে’ থেকে ‘চিনি’! বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ! প্রায় ২ বছর বিনোদন জগৎ থেকে দূরে! টেলিভিশন থেকে চিরতরে বিদায়? বর্তমানে কি করছেন বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়!?
এরই মধ্যে জন্মাষ্টমীর কারণে আদি হাজির হয় পল্লবীদের বাড়িতে। আদি আসার পর পল্লবীর কথাবার্তা থেকে শুরু করে মুখের ভাবভঙ্গি সবকিছুর মধ্যেই একটা অস্বস্তি আর লুকোনো লজ্জা স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে, বাড়ির ভেতরে আরেকটি বিপদ ধীরে ধীরে দানা বাঁধছে। শান্তনু জেনে গেছে তার দাদা বাড়িতে বিপুল পরিমাণ টাকা রেখে দেয় এবং সেই তিন লক্ষ টাকার কথা জানার পর থেকে তার মাথায় চুরির চিন্তা ঢুকে গেছে। এরই মাঝে দোকানে প্রতারণা করতে আসা এক লোকটাকে ধরে ফেলে মালিকের টাকা উদ্ধার করে দেয় রাজু, আর এমন কাজের পর রাজুকে নিয়ে ওই মেয়েটির আগ্রহ আরও বহুগুণ বেড়ে গেছে।
আগামী পর্বে দেখা যাবে গুহ বাড়িতে জন্মাষ্টমীর পুজো চলাকালীন শান্তনু দাদার অনুপস্থিতে সেই টাকা সরিয়ে ফেলে, যা জানতে পেরে সমীর রেগে আগুন হয়ে যায়। তবে সে আসল চোরকে ধরতে পেরেছে কি না, তা পরবর্তী সময়েই জানা যাবে।

