আর এক বেনী বৌদি হয়ে হাড়মাশ জ্বালিয়ে খাবে! ফুলকিতে কৌশাম্বিকে বিধবা বৌদির লুকে দেখেই কটাক্ষ শুরু দর্শকমহলে

জি বাংলা প্রোডাকশনের নতুন ধারাবাহিক ‘ফুলকি’ আসছে। শোনা যাচ্ছে ‘মিঠাই’ ধারাবাহিক শেষ হয়ে আসছে বহু প্রতীক্ষিত ধারাবাহিক। ইতিমধ্যেই মিঠাই ধারাবাহিকের সেট ভেঙে ফুলকি ধারাবাহিকের সেট তৈরি করা হচ্ছে। মিঠাই ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসও মিঠাই ধারাবাহিকের পরিচালনা ছেড়ে ফুলকির পরিচালনা করছেন।
এর আগেই জানা গিয়েছিল মিঠাই ধারাবাহিকের অনেককেই নাকি দেখা যাবে ফুলকিতে। আর তার মধ্যে অন্যতম প্রধান মুখ হলেন উচ্ছেবাবুর বাস্তব জীবনের প্রেমিকা! উল্লেখ্য, ‘মিঠাই’ ধারাবাহিকের সেটেই শুরু হতে চলেছে ফুলকির শুটিং। যদিও এখনও সেট সম্পূর্ণ তৈরী না হওয়ায় এই ধারাবাহিকের ইনডোর শুটিং শুরু হয়নি। আর সেই জন্যই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফুলকির শুটিং শুরু হয়েছে।
আচ্ছা দর্শকদের মধ্যে এমন কি কেউ আছেন যারা প্রতিদিন ধারাবাহিক দেখেন অথচ সোহাগ জল ধারাবাহিকের বেণী বৌদিকে চেনেন না? এমন মানুষ হয়তো খুব কমই আছেন। কারণ একসময় ধারাবাহিকে বৌদি আর ঠাকুরপোর প’র’কী’য়ার এক রসায়ন দেখিয়েছিল এই ধারাবাহিক। তখন থেকেই এই ধারাবাহিককে নিয়ে বেশ চর্চা হয় দর্শকমহলে। এইবার আরও এক বেণী বৌদিকে নাকি দেখতে পাওয়া যাবে ফুলকি ধারাবাহিকে!
সম্প্রতি প্রকাশ পেয়েছে ফুলকি ধারাবাহিকের দ্বিতীয় প্রোমো। সেই প্রোমো দেখে যতটুকু বোঝা যায় তার সারাংশ হল নায়কের দাদা কোন কারনে মা’রা গিয়েছে বক্সিংয়ের জন্য আর এই বক্সিংকে অসম্ভব ভালোবাসে নায়ক। তবে যেহেতু মায়ের কোল খালি করে ছেলেকে কেড়ে নিয়েছে বক্সিং তাই জন্য নায়কের মা একদমই পছন্দ করেন না বিষয়টিকে। এই নিয়ে মনে মনে গুমড়ে ম’রে নায়ক। আর এখানেই নায়কের দাদার বউয়ের চরিত্রে দেখা যেতে চলেছে কৌশাম্বিকে। বিধবার চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী।

বেণী বৌদির সাথে কোথায় যেন একটা মিল পাওয়া যাচ্ছে না! সোহাগ জল ধারাবাহিক এও মারা গিয়েছিল শুভ্রর দাদা। তাই বেণী বৌদি চেয়েছিল শুভ্রর কাছাকাছি থাকতে আর এখানেও অর্থাৎ আসন্ন ধারাবাহিক ফুলকিতেও মারা গিয়েছে নায়কের দাদা। তাহলে এখানেও কি বেণী বৌদির রূপ নিতে চলেছে কৌশাম্বি? যদিও এখনো অব্দি এমন কিছু বোঝা যায়নি ধারাবাহিকের প্রোমো দেখে। এই পুরো বিষয়টি দর্শকদের জল্পনা। দর্শকরা ধারণা করছেন আবারো বেণী বৌদিতেই পরিণত হতে চলেছে কৌশাম্বি।

