Mithai: প্রোমোতে বারবার মিঠাই কিন্তু আসলে সেই মিঠি? তাদেরকে বার বার বিভ্রান্ত করায় এবার ক্ষুব্ধ মিঠাই অনুগামীরা

নতুন বছরে প্রথম সপ্তাহেই প্রকাশিত হয়ে গেল বাংলা ধারাবাহিকের পরীক্ষার রেজাল্ট। অর্থাৎ, টি আর পি লিস্ট। কিন্তু লিস্টের প্রথম দশটি ধারাবাহিকের যে লিস্ট প্রকাশ পেয়েছে, সেই লিস্টকে শেষ থেকে পর্যবেক্ষণ করলে তৃতীয় নম্বরে যে নামটা চোখে পড়বে তাতে আপানি আটকে যেতে বাধ্য। অর্থাৎ আট নম্বরে নাম রয়েছে এককালে সবাইকে টপকে ওপরে থাকা ‘মিঠাই’। এখন সেই স্থানগুলো দখল করে নিয়েছে অন্য ধারাবাহিকগুলি। এমনকি বহু নতুন ধারাবাহিক টক্কর দিচ্ছে এককালে সকলের ভালোবাসার মিঠাই-কে।

গত ৪ জানুয়ারি মিঠাই ২ বছরে পদার্পণ করল। টি আর পি তালিকায় সন্ধ্যের স্লট থেকে প্রথম দশের তালিকায় এতগুলি দিন ধরে টিকে থাকাও যদিও সোজা নয়। দর্শক মিঠাইকে ভালোবেসেছে, আর তার প্রমাণ বার বার পেয়েছে এই ধারাভাষ্যের টিম। ওরম্যাক্স মিডিয়ার (ORMAX MEDIA)-এর সবথেকে প্রিয় ধারাবাহিক চরিত্র (Most Popular Fiction Characters)-এর বাংলা নামের তালিকায় প্রথম পাঁচজনের মধ্যে প্রথম নামই ‘মিঠাই’-এর।

সম্প্রতি এই মিঠাইয়েরই আবার এক প্রোমোকে ঘীরে বচসা সৃষ্টি হয়েছে দর্শকদের মধ্যে। কারণ দর্শকরা মনে করছেন এই মিঠাইয়ের প্রতি দর্শকদের ভালোবাসাকে নিয়েই পরিচালক ও রাইটার বারবার ছিনিমিনি খেলছে বলে অভিযোগ। আর সেটাও করা হচ্ছে টি আর পির জন্য। আসলে দাবি কী দর্শকদের?

তাঁদের মতে প্রমো দেখে মিঠাই অনুগামীরা ভেবেছিলেন মিঠিই আসলে মিঠাই। তাই তাঁর সঙ্গে সিদ্ধার্থের বিয়ে হবে এবং সব স্মৃতি মনে পড়ে যাবে। কিন্তু সেসব কিছুই ঘটেনি। এদিকে আরও এক পর্বে দেখানো হয়েছে যে মিঠাই মিঠি সেজে আসছে।

এছাড়াও একটি প্রমোতে দেখা যাচ্ছে মিঠাইয়ের পু’ড়ে ম’রে যাওয়ার ঘটনাস্থলে সিদ্ধার্থ গিয়েছে। সেই পর্বে দর্শক মিঠিকেই দেখতে চাইলেও অবশেষে দেখা যায় যে মিঠাইয়ের খুনিকে ধরতে মিঠি মিঠাই সেজে আসে। এছাড়াও ধারাবাহিকে বেশ কয়েকবার মিঠাইকে পিছন থেকে দেখানোও হয়েছে। কিন্তু আদতে মিঠাইকে কিছুতেই ফিরে পাচ্ছে না তাঁর অনুগামীরা।

তাই তাঁদের রাগ মিঠাইয়ের প্রতি দুর্বলতাকে বার বার সুড়সুড়ি দিয়ে টি আর পি বাড়ানোর চেষ্টা করছে এই ধারাবাহিকের টিম। তাতেই ক্ষুব্ধ দর্শকরা।

