ব্যবসায় সর্বস্ব হারিয়ে দেনায় ডুবলো শান্তনু! প্রীতির সম্মান বাঁচাতে গিয়ে ভয়ংকর পরিণতি! পল্লবীর মন জয় করতে চরম কেলেঙ্কারী! নিজের পাতা ফাঁদেই জড়িয়ে গেল আদিত্য?

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, সম্রাটের মানসিক সমস্যা তার দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলত। ঘরের কোনো জিনিস সামান্য অগোছালো বা অপরিষ্কার দেখলে সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত এবং ক্রুদ্ধ হয়ে উঠত। রাজু ও ঠাকুমার উপস্থিতিতে ঘর খানিকটা অগোছালো হয়ে পড়তেই তার মাথার রক্ত গরম হয়ে যায়। কাউকে কিছু না বলে সে উন্মাদের মতো নিজেই ঘর পরিষ্কারে লেগে পড়ে।
সম্রাটের এমন উগ্র রূপ দেখে ঝিনুক প্রমাদ গোনে এবং দ্রুত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে। সে সম্রাটকে থামিয়ে ঘরের সব কাজ নিজে গুছিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ঝিনুকের এই অস্বাভাবিক ও বিনয়ী আচরণ দেখে কমলা ভীষণ অবাক হয়ে যায়।
কমলার চোখে ঝিনুকের এই পরিবর্তন মেনে নেওয়া কঠিন ছিল, কারণ বাপের বাড়িতে ঝিনুক ছিল অত্যন্ত স্বাধীন ও মুক্তমনা এক মেয়ে। কমলা মনে মনে ভাবতে থাকে যে ঝিনুক কি সত্যি সংসারপ্রেমী হয়ে উঠল, নাকি সম্রাটের ভয় ও মানসিক চাপে পড়ে সে নিজের ব্যক্তিত্ব বদলে ফেলতে বাধ্য হয়েছে।
অন্যদিকে ব্যবসায় বিরাট বড় ক্ষতির মুখোমুখি হয়ে শান্তনু বাজারে দেনাগ্রস্ত হয়ে পড়ে। পাওনাদারদের পাঠানো একদল গুন্ডা হাটে-বাজারে সকলের সামনে তাকে তীব্র হুমকি দেয়। টাকা শোধ না করলে শান্তনুর স্ত্রী প্রীতিকে তার অফিস থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিলে শান্তনু তাদের কাছে আকুল অনুরোধ জানাতে থাকে।
আরও পড়ুনঃ রায়ান-পারুলের চার হাত এক হলেও পিছু ছাড়ল না বিপদ! বিয়ের রাতেই পারুলের প্রাণসংশয়! কিভাবে রক্ষা করবে রায়ান?
একই সময়ে আদিত্য পল্লবীর সামনে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে গিয়ে এক নতুন বিপদে পড়ে। তার পাঠানো লোকজন তার অতিরিক্ত প্রশংসা করতে গিয়ে পুরো বিষয়টি গুলিয়ে ফেলে। বন্ধুদের মুখে এই কথা শুনে আদিত্য যখন চরম বিভ্রান্তিতে পড়ে, ঠিক তখনই পল্লবী তাকে তৎক্ষণাৎ দেখা করার জন্য ফোন করে।

