নতুন ধারাবাহিকের জন্য শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক, শুরুতে টপার হয়েও এখন স্লট উদ্ধার হচ্ছে না তাই কি এই সিদ্ধান্ত?

নতুনদের জায়গা করে দিতে পুরনোদের জায়গা ছাড়তে হয় আর এটাই জগতের নিয়ম। এই নিয়ম সব ক্ষেত্রে প্রযোজ্য সেটা কোন কোম্পানি হোক বা কোন প্রোডাকশন হাউস অথবা কোন ধারাবাহিক। পুরনো ধারাবাহিক শেষ হলে তবেই নতুন ধারাবাহিক আসে। আর দর্শকরা ও চান একঘেয়েমি দূর করে নতুন গল্পের মুখ দেখতে আর এমনটাই খুব তাড়াতাড়ি হতে চলেছে স্টার জলসায়।
বর্তমানে টিআরপি সব। টিআরপি আছে মানেই ধারাবাহিক আছে যদি টিআরপি না থাকে যদি প্রত্যেক সপ্তাহে স্লট না পায় তাহলে শেষ হয়ে যায় ধারাবাহিক। এই টিআরপিতেই মার খেয়ে শেষ হয়ে গিয়েছে বালিঝড়। বর্তমানে স্টার জলসায় আরো এমন অনেক ধারাবাহিক রয়েছে যেগুলি টিআরপি বেশ কম অর্থাৎ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
এই মুহূর্তে স্টার জলসার সবথেকে পুরনো ধারাবাহিকটি হলো গাঁটছড়া। কিন্তু যেহেতু চ্যানেলের সঙ্গে এই ধারাবাহিক তাদের চুক্তি আরো বেশ কয়েক মাস বাড়িয়েছে তাই এই মুহূর্তে এই ধারাবাহিক শেষ হবার কোন সম্ভাবনা নেই। তাহলে এমন কোন ধারাবাহিক শেষ হয়ে যাবে নতুন ধারাবাহিকদের জায়গা করে দিতে? দর্শকদের ধারণা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে পঞ্চমী।
এই মুহূর্তে স্টার জলসায় বেশ কিছু নতুন ধারাবাহিক আসছে। তারমধ্যে তুঁতে একটি। ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রমো চ্যানেল রিলিজ করেছে। প্রমো দেখার পর থেকেই দর্শকরা ধারাবাহিক টি দেখার জন্য বেশ আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু কোন ধারাবাহিকের বদলে আসতে চলেছে এই ধারাবাহিক? আজ সেটাই আপনাদের জানাবো।

টেলিপাড়ায় জোড় গুঞ্জন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে পঞ্চমী। সুস্মিতা রাজদীপের এই ধারাবাহিকটি অন্যান্য সব ধারাবাহিকের তুলনায় বেশ অনেকখানি ভিন্ন প্রকৃতির ছিল। এর দর্শক সংখ্যা ও কম নন। তবে যাই হয়ে যাক না কেন টিআরপিতে মুখ থুবড়ে পড়েছে এই ধারাবাহিক তাই গল্প বেশি টানা হবে না এমনটাই শোনা যাচ্ছে। অন্যদিকে অন্বেষা হাজরার আসন্ন ধারাবাহিক সন্ধ্যা তারা এবং পঞ্চমীর প্রোডাকশন হাউস একই দুটোরই প্রোডাকশন হাউস মিসিং স্ক্রু। তাহলে কি সত্যিই এই শোনা কথাই সত্যি হতে চলেছে? পরবর্তী সপ্তাহে কি পঞ্চমী তার শেষ পর্ব প্রকাশ করবে এখন সেটাই দেখার বিষয়।

