কমলার মুখোমুখি ঝিনুক! মায়ের কাছে কি সমস্ত সত্যি স্বীকার করবে সে? ঝিনুককে আটকাতে নতুন ফাঁদ পাতলো সম্রাট! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, উৎসবের আনন্দ ও উদ্দীপনার মাঝেই বাড়িতে এসে উপস্থিত হয় ঝিনুক ও সম্রাট। তাদের আগমনে পুরো পরিবার যেন এক নতুন প্রাণ ফিরে পায়। দীর্ঘদিন পর সবাইকে একসাথে পেয়ে আনন্দ-আড্ডা এবং মেলামেশায় মেতে ওঠে পরিবারের প্রতিটি সদস্য। উৎসবের রঙিন আবহে পরিবারের সকলের হাসি-ঠাট্টা পুরো বাড়ির পরিবেশকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে।

আনন্দ আয়োজনের মধ্যেই শুরু হয় রাখিবন্ধনের তোড়জোড়। শুরুতেই সম্রাটকে খুব সুন্দর করে রাখি পরিয়ে দেয় পল্লবী। কিন্তু উৎসবের রেশ সেখানেই শেষ হয় না; সম্রাটকে রাখি পরানো শেষ হতেই পল্লবীর মূল টার্গেট হয়ে ওঠে আদিত্য। এবার পল্লবী আদিত্যকেও রাখি পরানোর জন্য বেশ তোড়জোড় শুরু করে দেয় এবং দুজনকে একসাথে বসিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা বড়সড় করে শুরু করে।

তবে আদিত্যর মুখের হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে এই রাখি পরতে একেবারেই আগ্রহী নয়। হাতে রাখির সুতো বাঁধার আগেই সে মনে মনে কোনো একটা অজুহাত তৈরি করে সেখান থেকে চম্পট দেওয়ার রাস্তা খুঁজছিল। আদিত্যর এই মানসিকতা টের পেয়ে পল্লবী তাকে ভয় দেখানোর জন্য বেশ কায়দা করে বলে ওঠে, “আমি তোমাকে রাখি পরাব!” শুধু তাই নয়, এরপর পল্লবী সবার সামনে এমন একটি গোপন কথা ব্যক্ত করে, যা শোনার পর আদিত্যর প্রতি এতদিন ধরে দেখানো তার সমস্ত ভালোবাসা-মাখা আদিখ্যেতার আসল রহস্য সকলের সামনে পরিষ্কার হয়ে যায়।

অন্যদিকে রাখিবন্ধনের উৎসব মিটে যাওয়ার পর কমলা ঝিনুকের সাথে তার শ্বশুরবাড়িতে যায়। সেখানে পৌঁছানোর পর ঝিনুক হঠাৎই নিজের মায়ের সামনে ভীষণভাবে কান্নাকাটি শুরু করে। ঝিনুককে এভাবে অঝোরে কাঁদতে দেখে কমলা স্বাভাবিকভাবেই অত্যন্ত চিন্তায় পড়ে যায়। সে কোনো উপায় না দেখে সরাসরি ঝিনুককে প্রশ্ন করে বসে যে, সম্রাটের সাথে সে আদেও সুখে ও ভালো আছে কি না।

আরও পড়ুনঃ আনন্দ বদলে গেল আতঙ্কে! সমীরণের মামার গুলিতে কি প্রাণ যাবে পারুলের? স্ত্রীকে রক্ষা করতে পারবেতো রায়ান? দুর্ধর্ষ আজকের পর্ব

তবে গল্পে আসে নতুন মোড়। সম্রাট তার পুরো বাড়িতে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। ফলে মা ও মেয়ের মধ্যে হওয়া সমস্ত কথাবার্তা সে ঘরে বসেই শুনে ফেলে এবং ভীষণ ভয় পেয়ে যায়। সিসিটিভির মাধ্যমে সম্রাট বুঝতে পারে যে তার আসল রূপ হয়তো এবার সামনে চলে আসবে। এখন দেখার বিষয়, ঝিনুক শেষ পর্যন্ত সাহসে ভর দিয়ে মায়ের কাছে নিজের জীবনের সমস্ত সত্যি ঘটনা প্রকাশ করতে পারে কি না।

Back to top button