ঠাম্মির চোখকে ফাঁকি দিয়ে রায়ান-পারুলের গোপনে রোমান্স! মিষ্টি প্রেমে জমে উঠেছে নতুন পর্ব! এদিকে সঠিক সময়ের অপেক্ষায় দিন গুনছে নতুন বিপদ!

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, শিরিন যে সুযোগ হাতছাড়া করার পাত্রী নয়, তা সে ফের প্রমাণ করল। রায়ান ও পারুলের বিবাদের সময় সে অলক্ষ্যে পুরো মিষ্টি তর্কের দৃশ্যটি নিজের মোবাইল ফোনে রেকর্ড করে নেয়। এই ভিডিও কাজে লাগিয়ে সে পরবর্তীতে নতুন কোনো গভীর চক্রান্ত সাজাবে। তার এই গোপন রেকর্ড করা দৃশ্য রায়ান-পারুলের যৌথ জীবনে আগামী দিনে কী ঝড় তুলবে এবং কী নতুন রহস্যের জন্ম দেবে, তা নিয়েই তৈরি হচ্ছে মূল উৎকণ্ঠা।
অন্যদিতে, তর্কের এক পর্যায়ে রায়ানের নীল রঙের প্রতি তীব্র জেদ দেখে পারুল নিজের হাসি ও বিরক্তি আর সামলাতে পারে না। সে এক মজার মন্তব্য করে বসে, যা শুনে আশেপাশের সবাই হেসে গড়িয়ে পড়ে। পারুল সোজা বলে, “তোর যখন নীল রঙ এতই পছন্দ, তখন তুই-ই ওই শাড়িটা পরে বিয়েতে বস!” রায়ান ও পারুলের বিয়ের আগের এই লাগামহীন খুনসুটি একদিকে যেমন বিনোদন জোগায়, অন্যদিকে শিরিনের কুচক্রান্ত স্পষ্ট করে দেয় যে তাদের বিয়ের পর্ব খুব সহজে সম্পন্ন হতে চলেছে না।
অন্যদিকে সমীরণ নিজের সাজানো ফাঁদে নিজেই ফেসে গিয়েছে। পারুলের অনাগত সন্তান ও তার ক্ষতি করতে সমীরণ বিষ মেশানো আলতা পাঠানোর পরিকল্পনা করেছিল। কিন্তু পারুলের তীক্ষ্ণ সন্দেহ এবং উজির সময়োপযোগী বুদ্ধিতে সমীরণের পাঠানো মেয়েকে শনাক্ত করা সম্ভব হয়। উজি দ্রুত বিষাক্ত আলতা সরিয়ে মেয়েটিকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে সমীরণ দলবল নিয়ে ঝামেলা করতে এলে পারুল দৃঢ়ভাবে রুখে দাঁড়ায়, রায়ান শাড়ি পরেই মারপিটে নেমে পড়ে এবং জিৎ-উজির সহযোগিতায় শেষমেশ সমীরণের মাথায় আঘাত হেনে তাকে একপ্রকার ‘অসুর বধ’-এর মতোই পরাস্ত করা হয়।
সমীরণের চক্রান্ত নস্যাৎ হওয়ার পর গল্পে ফিরে আসে পরম স্বস্তি ও আবেগ। সব বাঁধা কাটিয়ে রায়ান নিজে পারুলের পায়ে আলতা পরিয়ে দেয়, যা দেখে পারুল গভীরভাবে উপলব্ধি করে যে তাদের দুজনকে আলাদা করা এত সহজ নয়। এতদিন ধরে পারুলকে একের পর এক বিপদে ফেলতে চাওয়া সমীরণের সব চক্রান্ত যেমন ব্যর্থ হয়েছে, তেমনই সমস্ত ঝামেলা ও প্রতিকূলতার মাঝে উজি, জিৎ এবং রায়ানের পারুলের পাশে এসে দাঁড়ানোর দৃশ্যটি পুরো পর্বকে একটি সুন্দর ও অর্থপূর্ণ পরিণতি দিয়েছে।
আরও পড়ুনঃ স্বামীর সম্মান বাঁচাতে রুখে দাঁড়াল কমলা! দাদাকে কঠিন বাস্তব চেনাল সে! ভাই বোনের সম্পর্কে ফের তৈরি হলো দূরত্ব! দুর্ধর্ষ আজকের পর্ব
আগামী পর্বটি দর্শকদের জন্য দারুণ এক রোমান্টিক অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে। পারুল ঘরে একা থাকার সুযোগে রায়ান পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরবে। পারুল প্রথমে রায়ানের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলেও রায়ানের উপস্থিত বুদ্ধির কাছে সে হার মানবে। রায়ানের সেই রসিকতা ঠাম্মি দেখা করতে বারণ করেছে কিন্তু চুমু দিতে বারণ করেনি, এবং চোখ বন্ধ রাখলে দেখা হবে না অথচ কাছে আসা যাবে পুরো আবহকে বেশ মজাদার করে তোলে। সব চাপ কাটিয়ে দুজনের এই লুকোচুরি ভালোবাসা আগামী পর্বে দর্শকদের দারুণ বিনোদন দেবে।

