মাঝরাস্তায় হাঁটু গেড়ে পারুলকে বিয়ের প্রস্তাব! রায়ানের হাতে হাত রেখে ‘হ্যাঁ’ বলল পারুল! এটাই কি নায়িকার পরিণতি? নাকি নায়কের মনে লুকিয়ে রয়েছে অন্য কিছু?

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, ঝামেলা ও অশান্তির পর্ব কাটার পর গল্পের গতি হঠাৎ এক নতুন দিকে বাঁক নেয়। সমস্ত গোলমাল শান্ত হতেই রায়ান কাউকে কিছু না জানিয়ে আচমকা নিখোঁজ হয়ে যায়। পারুল তাকে বারবার ফোন করলেও মোবাইল বন্ধ পাচ্ছিল, যার ফলে কোনো যোগাযোগ না করতে পেরে পারুল গভীর দুশ্চিন্তা ও মানসিক উদ্বেগের মধ্যে পড়ে।

পরবর্তী পর্বে পারুলের সেই দুশ্চিন্তা আরও বড় আতঙ্কে রূপ নেয়। পারুল গিয়ে দেখে, ক্যাফে ২২-এর ছাদের একদম শেষ প্রান্তে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রায়ান দাঁড়িয়ে রয়েছে। এই বিপজ্জনক দৃশ্য দেখে ভয়ে শিউরে উঠে পারুল কোনোক্রমে নিজেকে সামলে প্রশ্ন করে, “তুই এসব কী করছিস?”

রায়ানের গলায় তখন চরম অনুশোচনা ও অপরাধবোধ ঝরে পড়ছিল। সে জানায়, তার এত খারাপ ব্যবহারের পরেও পারুল যেভাবে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, তাতে নিজের ভুলগুলো তার কাছে আরও স্পষ্টভাবে ধরা পড়েছে। তাই নিজের আচরণ ও অপরাধের প্রায়শ্চিত্ত করতেই সে নিজেকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে চলেছে। রায়ানের এই অবস্থায় আতঙ্কিত পারুল তাকে দ্রুত তার হাত ধরতে বললেও, রায়ান তার দিকে অপলক তাকিয়ে মৃদু মাথা নেড়ে না করে দেয়। জীবনের এই কঠিন মুহূর্তে ভালোবাসার এক বিরাট পরীক্ষা পারুলের সামনে এসে দাঁড়ায়।

তবে ঘটনার মোড় এখানেই শেষ হয় না। নাটকীয় পরিবর্তনের পর ‘পরিনীতা’-র আগামী পর্বে দেখা যাবে, মাঝরাস্তায় সবার সামনে এসে রায়ান পারুলকে বিয়ের প্রস্তাব দেয় এবং পারুলও আনন্দের সাথে তাতে সম্মতি জানায়।

আরও পড়ুনঃ সম্রাটের অফিসে পুলিশের হানা? অ্যাক্সিডেন্টের তদন্তে বাড়ছে সন্দেহ! নিজেকে বাঁচাতে কি করবে সম্রাট? দুর্ধর্ষ আজকের পর্ব

সব দ্বিধা কাটিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে এক আবেগঘন মুহূর্তে ভেসে যায়। রায়ান পারুলকে আশ্বস্ত করে বলে যে যা কিছু ঘটছে তা একেবারেই সত্যি। ঈশ্বর নিজেই যেন তাদের প্রেম লিখে রেখেছেন এবং তারা সত্যিই এক ‘রব নে বানা দি জোড়ি’।

Back to top button