সম্রাটের অফিসে পুলিশের হানা? অ্যাক্সিডেন্টের তদন্তে বাড়ছে সন্দেহ! নিজেকে বাঁচাতে কি করবে সম্রাট? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, পল্লবীর ছোট ভাই ব্যবসা শুরু করার কয়েকদিনের মধ্যেই একটি বড়সড় আর্থিক প্রতারণার শিকার হয় এবং প্রচুর টাকা নষ্ট হয়ে যায়। এই বিপদের কথা সে এখনো পরিবারের কাউকেই জানিয়ে উঠতে পারেনি। এমনকি নিজের স্ত্রীকেও সবটা থেকে দূরে রেখে ঘটনাটি চেপে রেখেছে সে।
অন্যদিকে, কাজের জায়গা থেকে শ্রীনিবাসের চাকরি চলে গেলেও সে সেই খবর বাড়িতে জানানোর সাহস পায়নি। সে তার স্ত্রী কমলাকেও কিছু বলেনি। তবে স্ত্রীর কাছে এই সত্যিটা লুকিয়ে রেখে শ্রীনিবাস নিজেও ভীষণ মানসিক অশান্তি ও অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছে।
সংসারের এই নানা টানাপোড়েনের মাঝেই পল্লবীর জন্মদিনকে পুরো সপ্তাহজুড়ে বিশেষ করে তোলার সুন্দর পরিকল্পনা করেছে আদিত্য। সে বানানো কথা বলে পঞ্চানন জেঠুর নাম করে পল্লবীকে উঠোনে ডেকে আনে। পল্লবী আসতেই আদিত্য তার হাত ধরে টানে এবং ওপর থেকে ঝরে পড়ে লাল রঙের একগুচ্ছ লাভ-শেপ বেলুন।
হঠাৎ এমন মিষ্টি সারপ্রাইজ পেয়ে পল্লবী অবাক হয় এবং তার মুখে হাসি ফুটে ওঠে। আদিত্যর এই ভালোবাসা পল্লবীর মন ছুঁয়ে যায় এবং সে সহজেই বুঝে ফেলে যে এই পরিকল্পনার পেছনে কে রয়েছে। আদিত্যর এমন ব্যাকুলতা দেখে স্পষ্ট বোঝা যায় যে সে পল্লবীকে কতটা ভালোবাসে। এখন পল্লবীর জন্মদিনের বাকি দিনগুলোতে আরও কী কী চমক থাকবে, সেটাই দেখার।
আরও পড়ুনঃ ক্যাফে২২-এর ছাদের ধারে তোলপাড়! আত্মগ্লানিতে কী চরম সিদ্ধান্ত নিতে চলেছে রায়ান? হাত বাড়িয়েও কি তাকে বাঁচাতে পারবে পারুল? দুর্ধর্ষ আজকের পর্ব
এর মধ্যেই সম্রাটের অফিসে পুলিশ গিয়ে পৌঁছায় এবং সেই এক্সিডেন্ট নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সম্রাট জানায় যে সে এক বন্ধুর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়েছে, কিন্তু তার এই উত্তরে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। অন্যদিকে পরিবারের ছোট সদস্য মিঠি সবটা বুঝতে পেরে আদিত্যকে সরাসরি জিজ্ঞেস করে বসে যে সে পল্লবীকে ভালোবাসে কি না।

