জন্মদিন জুড়ে শুধুই সারপ্রাইজ! পল্লবীর মুখে হাসি ফোটাতে আদিত্যর নতুন মাস্টারপ্ল্যান! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, স্বামীর ভয়ংকর ও হিংস্র অপরাধের খবর সামনে আসতেই মানসিক আঘাত সহ্য করতে পারে না ঝিনুক। চরম ক্ষোভ ও মানসিক কষ্টে সবার সামনেই সে সম্রাটকে সজোরে থাপ্পড় মারে। সম্রাট বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও ঝিনুকের মন থেকে তার প্রতি সমস্ত ভরসা এক নিমেষে মুছে যায়।
তবে এই পুরো ঘটনাটি বাস্তব ছিল না, এটি ছিল কেবলই সম্রাটের কল্পনার সৃষ্টি। অপরাধ করার পর থেকেই তার মনের ভেতর ধরা পড়ার ভয় তাড়া করে বেড়াচ্ছিল। সেই অনুশোচনা ও তীব্র আতঙ্ক থেকেই সে ভেবে নিচ্ছিল যে তার কৃতকর্মের কথা বুঝি সবাই জেনে গেছে।
অন্যদিকে, পল্লবীর সাথে তৈরি হওয়া দূরত্ব ঘোচাতে আদিত্য এক জ্যোতিষীর পরামর্শ নেয়। জ্যোতিষী জানান যে আদিত্যর ভালোবাসার মানুষের নামের প্রথম অক্ষর ‘প’ এবং সে নিজেই খুব শিগগির ভালোবাসার কথা স্বীকার করতে আসবে। এই পূর্বাভাসে আদিত্য স্বস্তি পেলেও, ঝিনুককে ফোনে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যান কমলা। গ্রামে না থাকা সত্ত্বেও ঝিনুকের ফোন বারবার বন্ধ থাকায় তার মনে নানা সন্দেহের দানা বাঁধতে শুরু করে।
পল্লবীর জন্মদিনের পুরো সপ্তাহটাকে স্মরণীয় করে তুলতে আগে থেকেই পরিকল্পনা সাজিয়ে রেখেছে আদিত্য। সেই পরিকল্পনা অনুযায়ী, মিথ্যে করে “পঞ্চানন জেঠু ডাকছেন” বলে পল্লবীকে উঠোনে ডেকে আনে সে। পল্লবী উঠোনে আসতেই আদিত্য হাতের টান দেয় এবং তার গায়ের ওপর ঝরে পড়ে একগুচ্ছ লাল ‘হার্ট শেপ’ বেলুন।
আরও পড়ুনঃ জ্যোতিষীর ভবিষ্যৎবাণীতে আদিত্যর মনে স্বস্তি! ঝিনুককে ফোনে না পেয়ে দুশ্চিন্তার মেঘ কমলার মনে! দুর্ধর্ষ আজকের পর্ব!
হঠাৎ পাওয়া এই মিষ্টি সারপ্রাইজে প্রথমে অবাক হলেও পল্লবীর মুখের হাসিতেই স্পষ্ট হয়ে ওঠে যে আদিত্যর এই প্রচেষ্টা তার মন ছুঁয়ে গেছে। তাছাড়া পল্লবী ততক্ষণে বুঝেই ফেলেছে যে এর পেছনে আসলে কে রয়েছে। পল্লবীর বিশেষ দিনগুলোকে সুন্দর করে তোলার এই ব্যাকুলতাই আদিত্যর গভীর ভালোবাসার প্রকাশ ঘটায়। এখন দেখার বিষয়, জন্মদিনের বাকি দিনগুলোতে পল্লবীর জন্য আর কী কী চমক অপেক্ষা করছে।

