হীরের কারবারে বড় থাবা! পুজোর মুখে মোনালিদের দোকানে তালা ঝোলাবে পারুল! কি করতে চলেছে সে? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, নিজের নতুন পরিকল্পনা সফল করতে পারুল ফোন করে সানিকে। সে সানিকে বলে আগামী সন্ধ্যায় ফ্রাইডে ক্লাবের সবাইকে নিয়ে একটি ফ্যামিলি গেটটুগেদারের আয়োজন করতে, যেখানে ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবে। সানি প্রথমে সাধারণ বন্ধুদের পার্টিতে পরিবারকে ডাকার কথায় অবাক হলেও, পারুলের আবদারে শেষ পর্যন্ত সব আয়োজনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়।
সবাই ভাবছে এটা শুধুই একটা আনন্দের অনুষ্ঠান, কিন্তু আসল সত্যিটা হলো এই পার্টিটাই পারুলের সাজানো আসল মঞ্চ। এই অনুষ্ঠানে শুধু সানির কাণ্ডকারখানাই নয়, রাহুল আর রাইমার সম্পর্কসহ ফ্রাইডে ক্লাবের আরও একাধিক মানুষের গোপন সব খবর সবার সামনে চলে আসবে। এতদিন যারা অন্যদের জীবন নিয়ে খেলা করেছে, এবার তাদের নিজেদের লোকজনের সামনেই কীভাবে আসল মুখোশ খুলে পড়ে, সেটাই এখন দেখার।
পাঁচ শয়তানের আসল কীর্তি সামনে আনতে রায়ান, পারুল আর বসু বাড়ির সবাই ছদ্মবেশে তাদের ঘাঁটিতে পৌঁছে যায়। একে একে সবার ফোন হ্যাক করে মল্লারের কাছে থাকা ভিডিও পাঠিয়ে দেওয়া হয়। গোপন ভিডিও সামনে আসতেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয়ে যায় তুমুল হাতাহাতি।
নিজেদের অপরাধ লুকাতে গিয়ে পাঁচজনই এমনভাবে একে অপরকে দোষ দিতে শুরু করে যে আসল সত্যিটাই সবার সামনে পরিষ্কার হয়ে যায়। রাহুলকে যখন জিজ্ঞেস করা হয় এই ভিডিও সে কেন করেছিল, তখন পারুল তাকে এমনভাবে চাপে ফেলে যে মুখ খুললেই তার নিজের কেচ্ছা ফাঁস হয়ে যাবে। প্রিয়ঙ্কদাকেও ছাড় দেওয়া হয় না, এবং শেষ পর্যন্ত সবাই একে অপরের বিরুদ্ধে কথা বলতে শুরু করায় পুরো ঘটনাটাই এক মজার মোড় নেয়।
আরও পড়ুনঃ অফিসে শ্রীনিবাস বাবুর আবেগঘন বিদায়! ওদিকে বিনোদকে ঘিরে নতুন আতঙ্ক! সম্রাট কি চিরকালের মতন সরিয়ে দেবে তাকে? দুর্ধর্ষ আজকের পর্ব
পরিনীতার আগামী পর্বে পারুলের করা ভিডিও দেখে রায়ান একেবারে মুগ্ধ হয়ে যায়। পারুল তাকে জিজ্ঞেস করে, “কেমন লাগল আমার সিনেমা?”, যার জবাবে রায়ান বলে ওঠে, পারুল চক্রবর্তী গ্রেট। এরপরই পারুল তার আসল খেলার ঘোষণা দিয়ে জানায়, “ওদের হাতে মারা তো শেষ, এবার ভাতে মারার পালা!” পুজো উপলক্ষে মোনালিরা বিভিন্ন দোকানে প্রচুর হীরের স্টক তুলছে, কিন্তু সেই সব দোকানে তালা পড়ে গেলে হীরে কেনাবেচা বন্ধ হয়ে যাবে আর ঠিক সেই সুযোগটাই এবার কাজে লাগাতে চলেছে পারুল ও রায়ান।

