পারুলের মাস্টারস্ট্রোক! খুলে যাবে ফ্রাইডে ক্লাবের মেম্বারদের মুখোশ! ফ্যামিলি পার্টিকেই ফাঁদ বানাল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুলকে নিয়ে রাহুল, কাজল, রূপি আর মোনালির অপমান করার পর্বটি চরম পর্যায়ে পৌঁছায়। রাহুল যখন একের পর এক কটু কথা বলে পারুলকে খোঁচা দিচ্ছিল, তখন মোনালিও তাকে বাজে কথা বলে আচমকা ধাক্কা মেরে বসে। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও মোনালির ধাক্কা আর রাহুলের অহংকার পারুল আর সহ্য করতে পারে না। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সপাটে এক চড় বসিয়ে দেয় রাহুলের গালে। পারুলের এই হঠাৎ আর সাহসী পদক্ষেপে মুহূর্তের মধ্যে থমকে যায় অহংকারী রাহুল।
তবে পারুল কিন্তু হঠাৎ রেগে গিয়ে এমনটা করেনি, পুরো বিষয়টাই তার আগে থেকে পরিকল্পনা করা ছিল। সে ইচ্ছা করেই কাজল সেজে ওদের মাঝে ঢুকেছিল এবং ওরা কতদূর যেতে পারে তা দেখার জন্য এতক্ষণ চুপ করে সব সহ্য করছিল। ওরা যখন নিজেদের আসল চেহারা বানিয়ে ফেলল, তখনই পারুল গর্জে ওঠে। রাহুলকে চড় মেরে আর মোনালিকে যোগ্য জবাব দিয়ে সে সেখান থেকে বেরিয়ে আসে। আর সবচেয়ে বড় কথা, নিজের সঙ্গে করে নিয়ে আসে ওদের গোপন কুকীর্তির সেই সবচেয়ে দরকারি ভিডিও রেকর্ডটি।
ফ্রাইডে নাইট ক্লাবে পারুলকে বিপদে ফেলার যে চক্রান্ত ওরা করেছিল, শেষ পর্যন্ত সেই প্ল্যানটাই ওদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়াল। বাড়িতে গিয়ে সবাই যখন ভিডিওটি দেখে, তখনও তারা আসল চালটা বুঝতে পারেনি। পারুল এই ভিডিওটি সোজা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে না দিয়ে আরও বড় এক খেলার প্রস্তুতি নেয়। সে ঠিক করে, আড়ালে না থেকে সবাইকে একই জায়গায় এনে সবার সামনেই ওদের মুখোশ খুলে দেবে।
নিজের এই নতুন পরিকল্পনা সফল করতে পারুল সানিকে ফোন করে। সে সানিকে বলে আগামী সন্ধ্যায় ফ্রাইডে ক্লাবের সবাইকে নিয়ে একটি ফ্যামিলি গেটটুগেদারের আয়োজন করতে, যেখানে ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবে। সানি প্রথমে এত সাধারণ বন্ধুদের পার্টিতে পরিবারকে ডাকার কথায় অবাক হলেও, পারুলের আবদারে শেষ পর্যন্ত সব আয়োজনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়।
আরও পড়ুনঃ ঝিনুকের গোপন তথ্য ফাঁস করতে গিয়ে নিজেই বিপাকে দিদি? অঞ্জুকে অ’পহরণ করে মুখ বন্ধ করার চক্রান্ত সম্রাটের! দুর্ধর্ষ আজকের পর্ব
সবাই ভাবছে এটা শুধুই একটা আনন্দের অনুষ্ঠান, কিন্তু আসল সত্যিটা হলো এই পার্টিটাই পারুলের সাজানো আসল মঞ্চ। এই অনুষ্ঠানে শুধু সানির কাণ্ডকারখানাই নয়, রাহুল আর রাইমার সম্পর্কসহ ফ্রাইডে ক্লাবের আরও একাধিক মানুষের গোপন সব খবর সবার সামনে চলে আসবে। এতদিন যারা অন্যদের জীবন নিয়ে খেলা করেছে, এবার তাদের নিজেদের লোকজনের সামনেই আসল মুখোশ কীভাবে খুলে পড়ে, সেটাই এখন দেখার।

