চরম অপমান সয়েও সাহসিকতার নজির! শত্রুর ডেরায় ঢুকতেই বিরাট পদক্ষেপ নিল পারুল! সকলের সামনে রাহুলকে থাপ্পড় মেরে উচিত শিক্ষা দিল সে!

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কোনো আপডেট না পাওয়ায় পারুল এবং রায়ান ভীষণ উদ্বেগে পড়ে যায়। রায়ান ভয় পেয়ে প্যানিক করতে শুরু করলে পারুল তাকে শান্ত করে এবং যুক্তি দিয়ে বোঝায় যে সেখানে বৌদি আছে, সে নিশ্চয়ই পরিস্থিতি সামলে নেবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৌদির একটি ফোন আসে। কান্নাকাটি করে বৌদি জানায় যে প্রিয়ম্বদা মৈনাক দাকে ধরে ফেলেছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। যে পরিকল্পনার ওপর ভরসা করে তারা এগোচ্ছিল, তা এক মুহূর্তেই ভেস্তে যায়। এখন মৈনাক দাকে বাঁচানোই পারুল ও রায়ানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
মৈনাকের কাছ থেকে সিসিটিভি ফুটেজটা পাওয়ার পর পুরো খেলাটাই পারুলদের দিকে ঘুরে যায়। প্রিয়ম্বদা তার কাজের লোকেদের ওপর কীভাবে অত্যাচার করে, তার শক্ত প্রমাণ এখন পারুলদের হাতে। সেই প্রমাণের জোরে প্রিয়ম্বদাকে চাপে ফেলে পারুলরা নিজেদের কাজ উদ্ধার করতে শুরু করেছে। অর্থাৎ, এই মুহূর্তে পারুলদের হাতে সানি আর প্রিয়ম্বদা দুটো বড় অস্ত্র রয়েছে। মৈনাকের এত বড় ঝুঁকি নেওয়ার একটা ইতিবাচক ফল শেষ পর্যন্ত পাওয়া গেল।
গল্পের আসল আকর্ষণ শুরু হয় যখন পারুল নিজে সেই বিপদজনক ‘ফ্রাইডে নাইট ক্লাবে’ হাজির হয়। সেখানে পৌঁছাতেই তাকে নিয়ে শুরু হয় অপমান ও তামাশা। পারুল সেখানে শুধু গালমন্দ সহ্য করতে যায়নি; তার আসল উদ্দেশ্য হলো ক্লাবের ভিতরের সমস্ত অপকর্মের ভিডিও রেকর্ড করে প্রমাণ জোগাড় করা। কিন্তু এই কাজ করতে গিয়ে সবাই যদি তার আসল রূপ ধরে ফেলে, তবে পরিস্থিতি মারাত্মক হতে পারে। অন্যদিকে, পারুলকে নিয়ে রায়ানও ভীষণ চিন্তায় পড়ে যায়।
আগামী পর্বে পারুলকে নিয়ে রাহুল, কাজল, রূপি আর মোনালির মধ্যে চূড়ান্ত অপমান করার পর্ব শুরু হবে। রাহুল সরাসরি পারুলকে নিয়ে খোঁচা দেবে, আর মোনালিও তাকে কটু কথা বলে ধাক্কা মারবে। এতক্ষণ পারুল নিজেকে সামলে রাখলেও মোনালির ওই ধাক্কা আর রাহুলের অহংকার সে আর সহ্য করতে পারবে না। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পারুল সপাটে এক চড় বসিয়ে দেবে রাহুলের গালে। পারুলের এই সাহসী পদক্ষেপে মুহূর্তের মধ্যে থমকে যাবে রাহুল।
আরও পড়ুনঃ ‘এই ইডিয়েট, তুই কোথায় রে? জানিস আমার…’ রণকে অভিমানের বার্তা ঝিনুকের! লুকিয়ে ঝিনুকের কথা শুনে রেগে আগুন সম্রাট! এবার কি করতে চলেছে সে?
এই চড় মারার পর ক্লাবের ভেতরের পরিবেশ যে চরম উত্তপ্ত হয়ে উঠবে, তা বলাই বাহুল্য। পারুলের এই রুখে দাঁড়ানো একদিকে যেমন দর্শকদের আনন্দ দেবে, তেমনই তার আসল উদ্দেশ্য অর্থাৎ গোপন ভিডিও রেকর্ড করার বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেবে। একদিকে রাহুলের প্রতিশোধের ভয়, আর অন্যদিকে প্রমাণ জোগাড় করার লড়াই সব মিলিয়ে আগামী পর্বগুলোতে পারুল কীভাবে এই পরিস্থিতি সামলায়, তা দেখতেই মুখিয়ে থাকবেন দর্শকরা।

