‘সহকর্মী নয়, ওরা আমার ঘরের লোক…’ ‘কেউ ছিলনা পাশে, আমার কঠিন সময়গুলো ওদের জন্যই…’ জীবনের খারাপ সময়ে পাশে থাকার গল্প! আবেগে ভাসলেন অভিনেত্রী সংহতি ব্যানার্জি!

সিনেমা, সিরিয়াল কিংবা ওয়েব সিরিজের শুটিংয়ে দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে করতে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক অনেক সময় পেশার গণ্ডি পেরিয়ে যায়। একসঙ্গে সময় কাটাতে কাটাতে তাঁরাই হয়ে ওঠেন পরিবারের মতো। এমনই এক সম্পর্কের কথা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেত্রী সংহতি বন্দ্যোপাধ্যায়। ‘কমলা নিবাস’ ধারাবাহিকের সহকর্মীদের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁদের নিয়ে নিজের মনের কথা লিখেছেন অভিনেত্রী।
সংহতি জানিয়েছেন, এই মানুষগুলির সঙ্গে থাকলে তাঁর জীবনটা অনেকটা সহজ ও হালকা মনে হয়। নিজের মনের কথা গুছিয়ে বলতে তিনি খুব একটা পারেন না বলেও জানান অভিনেত্রী। তবে পোস্টটি লিখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সংহতির কথায়, জীবনে কিছু মানুষ থাকেন, যাঁদের কাছে নিজের জীবনে তাঁদের গুরুত্বটা জানানো প্রয়োজন। ‘কমলা নিবাস’-এর সহকর্মীরাও তাঁর কাছে ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন।
প্রায় ছ’মাস আগে যখন ধারাবাহিকটির প্রস্তাব তাঁর কাছে আসে, তখন নিজেকে ব্যস্ত রাখার জন্য নতুন কিছু করার প্রয়োজন ছিল সংহতির। প্রথমে ভেবেছিলেন, হয়তো নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করছেন বা জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন। কিন্তু তখনও বুঝতে পারেননি, এই কাজের সূত্রেই এমন কিছু মানুষের সঙ্গে তাঁর পরিচয় হবে, যাঁদের পরে নিজের আপনজন বলে মনে হবে। সেটে প্রথমবার দেখা হওয়ার সময় কেউই তাঁকে ব্যক্তিগতভাবে চিনতেন না।
সংহতি জানিয়েছেন, তাঁর মনের ভিতরে তখন কী চলছিল, তা সেটের কেউ জানতেন না। তবুও প্রথম দিন থেকেই সহকর্মীদের কাছ থেকে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন তিনি। তাঁকে নিজেদের একজন করে নিয়েছেন সকলে, হাসিয়েছেন, তাঁর কথা শুনেছেন এবং প্রয়োজনের সময়ে পাশে দাঁড়িয়েছেন। শুধু কাজের ক্ষেত্রে নয়, ব্যক্তিগত জীবনেও তাঁদের সমর্থন পেয়েছেন অভিনেত্রী। কখনও সাহস দিয়েছেন, আবার কখনও কোনও কথা না বলেও পাশে থেকেছেন তাঁরা।
আরও পড়ুনঃ হলো না শেষ রক্ষা! প্রিয়ম্বদার জালে ধরা পড়ল মৈনাক! এই চরম সংকট থেকে বসু পরিবারকে কিভাবে বাঁচাবে পারুল? দুর্ধর্ষ আজকের পর্ব
‘কমলা নিবাস’-এর বয়স এখনও মাত্র ছ’মাস। সামনে রয়েছে আরও দীর্ঘ পথচলা। তার আগেই সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংহতি। তাঁর কথায়, পাশে থাকা, হাসানো, ভরসা করা এবং ভালো-মন্দ সময়ে সঙ্গ দেওয়ার জন্য তাঁদের ধন্যবাদ জানানোর ভাষা তাঁর জানা নেই। কাজের চাপকে সহজ করে জীবনকে আরও সুন্দর করে তোলার জন্যও সকলের প্রতি কৃতজ্ঞ তিনি। সংহতির কাছে ‘কমলা নিবাস’-এর এই মানুষগুলি এখন আর শুধু সহকর্মী নন, বাড়ির বাইরে তাঁর ছোট্ট এক পরিবার।

