ঝিনুকের খোঁজে মেয়ের শ্বশুরবাড়িতে কমলা ও শ্রীনিবাস! সম্রাট কি পারবে এই পরিস্থিতি সামাল দিতে? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, ঝিনুক এতদিন ধরেই বুঝতে পারছিল যে এই বাড়ি আর সম্রাটের জীবনের পেছনে বড় কোনো গোপন রহস্য রয়েছে। তাই আজ সে যেকোনো মূল্যে সেই রহস্যের সমাধান করে চিরকালের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তবে পালিয়ে যাওয়ার সময় সম্রাটের নজর এড়ানো সম্ভব হয় না। সে ঝিনুককে আটকে সোজা জানিয়ে দেয় যে, সে তাকে কিছুতেই ছেড়ে যেতে দেবে না।

এদিকে শ্রীনিবাস আর কমলা যখন বাড়িতে বসে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলেন, ঠিক তখনই সেখানে এসে অঞ্জু জানায় যে ঝিনুক বাড়ি থেকে পালিয়ে গেছে। এই খবর শোনামাত্রই তারা দুজনে চরম হতভম্ব হয়ে পড়েন। প্রথমে বাড়ির কেউ বিশ্বাসই করতে পারছিল না যে ঝিনুক এমন কাজ করতে পারে। কিন্তু ঝিনুকের এই বাড়ির দমবন্ধ পরিবেশ সহ্য হচ্ছিল না, তাই সে কাপড় দিয়ে দড়ি বানিয়ে সবার চোখের আড়ালে বাড়ি থেকে বেরিয়ে পড়ে।

অন্যদিকে, আদিত্যের সঙ্গে বর্তমান এমএলএ-এর মেয়ের বিয়ের কথা প্রায় পাকা করে ফেলেছে আদিত্যের বাড়ির লোক। যখন আদিত্যকে সেই মেয়ের সঙ্গে একা কথা বলার সুযোগ দেওয়া হয়, আদিত্য মনে মনে পল্লবীকে কল্পনা করে বসে। আদিত্যের মন অন্যদিকে থাকায় তার কিছু ভুলের জন্য বাড়ির সবার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সবাই ভাবতে থাকে আদিত্য হয়তো এই বিয়েতে রাজি আছে, কিন্তু সে আসল সত্যিটা কাউকে বলতে বা এই বিয়ে আটকানোর পথ খুঁজে পাচ্ছে না।

আগামী পর্বে দেখা যাবে ঝিনুক কোনোমতে বাড়ির বাইরে বেরিয়ে এসে ভোলেনাথের মন্দিরে প্রার্থনা করছে। সে শিবের মাথায় জল ঢেলে মহাদেবের কাছে সঠিক পথ দেখানোর জন্য আকুতি জানাচ্ছে। ঝিনুক বুঝতে পারছে না একা একা সে এখন কোথায় যাবে বা কী করবে।

আরও পড়ুনঃ শত্রুর মুখে পারুল! রায়ানকে বাঁচাতে জীবন বাজি রাখলো সে! তবে কি এভাবেই শেষ হয়ে যাবে পারুল? দুর্ধর্ষ আজকের পর্ব

ওদিকে ঝিনুক বাড়ি থেকে পালিয়ে গেছে শুনে শ্রীনিবাস আর কমলা তড়িঘড়ি ছুটে যায় সম্রাটের বাড়িতে। সম্রাট বাড়িতে ফিরে ঝিনুককে না পেয়ে এমনিতেই মেজাজ হারিয়ে ফেলেছিল। তার ওপর ঝিনুকের বাবা-মাকে হুট করে বাড়িতে আসতে দেখে সে আরও চমকে যায়। এখন দেখার বিষয়, সম্রাট কীভাবে ঝিনুকের বাবা-মাকে সামলায় এবং ঝিনুক শেষ পর্যন্ত কীভাবে বাড়িতে ফিরে আসে।

Back to top button