ভালোবাসার নামে প্রতারণা! রায়ানের ওপর হওয়া অন্যায়ের শেষ দেখে ছাড়বে পারুল! বসু পরিবারকে সঙ্গে নিয়ে ময়দানে নামলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, রায়ানের স্মৃতির পাতা উল্টাতেই যেন একে একে সামনে আসতে শুরু করেছে তার জীবনের কিছু বিষাক্ত ও তিক্ত অধ্যায়। প্রমোর ঝলকে স্পষ্ট, পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গিয়ে মন থেকে একদম ভেঙে পড়েছে রায়ান। প্রিয়ম্বদা ও সোনালীর প্রতারণার কথা যখনই তার মনে পড়ে, ভেতরটা চরম কষ্টে মুচড়ে ওঠে। অতীতে পাওয়া সেই অপমান আর গভীর আঘাতের অনুভূতিটা আজও তাকে সমানভাবে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।
প্রিয়ম্বদা ও সোনালী কীভাবে ভালোলাগার ছদ্মবেশ ধারণ করে রায়ানের জীবনে এসেছিল, সেই সত্যিটা এখন অনেকটাই স্পষ্ট। আসলে দুজনই পরিকল্পনা করে ছক কষে তাকে ভালোবাসার জালে জড়িয়েছিল। নিজেদের উদ্দেশ্য সাধন হওয়া মাত্রই তারা রায়ানকে অসহায় আর একা করে ছেড়ে চলে যায়, যেন তাকে বোকা বানানোর মধ্যেই সমস্ত মজা ছিল। সেই বিষাক্ত প্রতারণার ক্ষত আজও তাড়া করে ফিরছে তাকে।
অতীতের ভালোবাসার স্মৃতিতে রায়ান যতই কাবু হয়ে পড়ুক না কেন, পারুল কিন্তু চুপচাপ সহ্য করার মানুষ নয়। রায়ানের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের জবাব দিতে এবার সে নিজেই লড়াইয়ের ময়দানে পা রেখেছে। যেসব প্রাক্তন প্রেমিকারা একদিন রায়ানের ইমোশন আর বিশ্বাস নিয়ে খেলা করেছিল, তাদের মুখোমুখি হতে পারুল এখন এক অনড় ঢাল হয়ে দাঁড়িয়েছে।
পারুলের এই লড়াইয়ে আর সে একা নেই। রায়ানের প্রতি হওয়া মানসিক অত্যাচার আর ট্রমার কথা জানতে পেরে পুরো বসু পরিবার এখন ক্ষোভে ফুঁসছে এবং একজোট হয়ে লড়াইয়ের জন্য কোমর বেঁধে নেমেছে। এই নাটকে সবচেয়ে বড় টুইস্ট এনেছে শিরিন যে এবার পারুলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে। বসু পরিবারের প্রতিটি সদস্য এখন রায়ানের অপমানের হিসেব চুকিয়ে দিতে তৈরি।
আরও পড়ুনঃ আদির বিয়ে নিয়ে সুপর্ণার মাস্টারপ্ল্যান! ছেলের জন্য পাত্রী পছন্দ করলো আদির মা! এমএলএ-র মেয়ের সাথে সম্বন্ধ জুড়তেই বিপাকে আদি!
পারুলের বার্তা একেবারে পরিষ্কার যারা যারা রায়ানকে কষ্ট দিয়েছে, মানসিকভাবে ভেঙে চুরমার করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। রায়ানের অতীত জীবনের আসল সত্যিটা জানার পর পারুল আর বিন্দুমাত্র রেয়াত করতে নারাজ। একদিকে রায়ানের পুরোনো আবেগের কষ্ট, আর অন্যদিকে পারুল ও বসু পরিবারের কড়া প্রতিশোধ এই দুইয়ের টানাপোড়েনে গল্পের নাটকীয়তা এখন তুঙ্গে।

