আদির বিয়ে নিয়ে সুপর্ণার মাস্টারপ্ল্যান! ছেলের জন্য পাত্রী পছন্দ করলো আদির মা! এমএলএ-র মেয়ের সাথে সম্বন্ধ জুড়তেই বিপাকে আদি!

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, পার্টিতে সকলের সামনে ঝিনুকের গলায় পছন্দের গান শোনার পর থেকেই সম্রাটের মনের ভেতরের পুরনো পাগলামি আবার নতুন করে জেগে ওঠে। মাঝরাতে ঝিনুককে ঘুম থেকে উঠিয়ে সে একই গান বারবার গাইতে বাধ্য করতে থাকে। গলায় তীব্র যন্ত্রণা হওয়া সত্ত্বেও সম্রাটের মানসিক চাপের মুখে পড়ে ঝিনুককে একের পর এক গান গেয়ে যেতে হয়।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে শ্রীনিবাস বাবু অফিসে যাবেন, তবে কিছুদিন পরেই সেখান থেকে বিদায় নিতে হবে ভেবে তিনি মনে মনে খুব কষ্ট পেতে থাকেন। অন্যদিকে, কারো সাথে ফোনে কথা বলতে না পেরে ঝিনুক চরম ক্ষুব্ধ হয়ে ওঠে এবং রাগের মাথায় ফোন ও ঘরের সমস্ত জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে।

অফিসে বসে সিসিটিভিতে ঝিনুকের এই কাণ্ড দেখে সম্রাট একদিকে যেমন বেশ খুশি হচ্ছিল, তেমনই তার রাগও বেড়ে যায়। সে চায় না ঝিনুক তাকে ছাড়া বাড়ির বাইরে এক পা-ও বের হোক। তবে সম্রাটের এই চরম পাগলামি, অমানবিক আচরণ আর বন্দিদশা সহ্য করতে না পেরে ঝিনুক শেষ পর্যন্ত জানিয়ে দেয় যে, সে আর এই বন্দি বাড়িতে থাকবে না এবং এখান থেকে চিরতরে চলে যাবে।

অন্যদিকে সুপর্ণা প্ল্যান করে আদির সাথে বর্তমান এমএলএ-র মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে যায়। আদির মায়েরও মেয়েটিকে বেশ পছন্দ হয়, এমনকি মন্দিরে চক্রান্ত করে তাদের দেখাও করিয়ে দেওয়া হয়। এরপর বাড়ি এসে আদির বাবাকে তিনি জানান যে আদির জন্য মেয়ে পছন্দ করেছেন, যা শুনে আদি বেশ অবাক হয়ে যায়।

আরও পড়ুনঃ কখনো ত্রাণ চুরি, কখনো গোপালের দোহাই দিয়ে ভোট আদায়! চোর ছ্যাঁচোড় স্বামীর পাল্লায় চরম দুর্নীতি! সাধারণ মানুষের র’ক্ত জল করা টাকায় ভরেছেন পকেট! নোংরামির চরম সীমায় পৌঁছে হারিয়েছেন শিল্পী সত্তা! হাজারো মানুষের ভর্ৎসনার শিকার অদিতি মুন্সি! জানেন এখন কোথায় আছেন গায়িকা?

ওদিকে মিঠি স্কুলে ভর্তি হয়েছে শুনে পল্লবীর বড় দিদি তাকে খোঁচা দিয়ে কথা শোনাতে থাকে। মিঠির পড়াশুনার খরচ এবার থেকে কে চালাবে শ্রীনিবাস বাবু নাকি অন্য কেউ, এই নিয়ে সে কটূক্তি করতে শুরু করে। পল্লবী এই শুনে খুবই কষ্ট পায়। সত্যি ভালো স্কুলে পড়তে খরচ। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button