ওরিয়েন্টাল কলেজের সেই পুরনো গল্প! রায়ানের অতীত প্রকাশ্যে আসতেই পারুলের জীবনে বড় ঝড়! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, বসু পরিবারের সবাই যখন একসঙ্গে বসে আনন্দ উদযাপনে মেতে ছিল, ঠিক সেই সুন্দর মুহূর্তেই ঘটে একটি ঘটনা। পারুল রায়ানের পায়ে সুড়সুড়ি দিয়ে মজা করছিল, কিন্তু তখনই রায়ান রাস্তার একটি বড় বিজ্ঞাপন বিলবোর্ডের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। পারুল খেয়াল করে দেখে, সেখানে ‘প্রিয়ম্বদা ভৌমিক’ নামের এক ব্যক্তির কলেজ সংক্রান্ত একটি বিজ্ঞাপন রয়েছে। এটি দেখে পারুলের মনে প্রশ্ন জাগে, রায়ান কেন ওই বোর্ডটি দেখে অতটা চমকে গেল এবং এই প্রিয়ম্বদা ভৌমিক আসলে কে।

এর পরেই দেখা যায় এক মর্মান্তিক দৃশ্য, যেখানে পারুল রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে একটি গাড়ি খুব দ্রুত গতিতে এসে পারুলকে চাপা দেওয়ার চেষ্টা করে। বিষয়টি দূর থেকে দেখতে পেয়েই শিরিন চিৎকার করে ওঠে এবং পারুলকে বাঁচানোর জন্য ছুটে যায়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পারুলকে ধাক্কা দিয়ে সরিয়ে কোনোরকমে তাকে নিশ্চিত বিপদের হাত থেকে উদ্ধার করে শিরিন।

রায়ান ও পারুলের সম্পর্ক যখন একটু স্বস্তির দিকে এগোচ্ছিল, ঠিক তখনই রায়ানের অতীতের বিভিন্ন অধ্যায় সামনে আসতে শুরু করেছে। প্রিয়ম্বদার প্রবেশের পর এবার গল্পে আসতে চলেছে ‘সঞ্চারী’ নামের আরও একটি নতুন চরিত্র, যে ছিল রায়ানের জীবনের প্রথম ক্রাশ। অর্থাৎ চার বছর আগের রায়ানের পুরনো প্রেমের গল্প এবার ধীরে ধীরে সবার সামনে প্রকাশিত হতে চলেছে।

গল্পের সবথেকে আকর্ষণীয় বিষয় হলো, চার বছর আগের ‘ওরিয়েন্টাল কলেজ’-এর রায়ান এবং বর্তমানের রায়ানের মধ্যের আমূল পরিবর্তন। অতীতে রায়ান কেমন স্বভাবের ছিল, তার জীবনে কতজন মানুষের আনাগোনা হয়েছিল এবং সময়ের ব্যবধানে বাস্তবতার মুখোমুখি হয়ে সে কীভাবে আজকের মানুষে পরিণত হলো পুরো গল্পটি এবার সেই অতীতের দিকেই এগোতে চলেছে।

আরও পড়ুনঃ মাঝরাতে সম্রাটের চরম পাগলামি! তার হিং’স্রতায় কেঁপে উঠলো ঝিনুক! তীব্র য’ন্ত্রণা সত্ত্বেও সম্রাটের কথা মানতে বাধ্য হলো ঝিনুক! দুর্ধর্ষ আজকের পর্ব

রায়ানের জীবনের এই লুকানো অতীত ও একের পর এক ভালোবাসার গল্প জানতে পেরে পারুল যে ভীষণ অবাক হবে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। পারুলের সামনে যখন রায়ানের অতীতের পুরো অধ্যায়টি উন্মুক্ত হয়ে যাবে, তখন তাদের বর্তমান সম্পর্ক এবং ভবিষ্যতের পরিস্থিতি কোন মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Back to top button