মাঝরাতে সম্রাটের চরম পাগলামি! তার হিং’স্রতায় কেঁপে উঠলো ঝিনুক! তীব্র য’ন্ত্রণা সত্ত্বেও সম্রাটের কথা মানতে বাধ্য হলো ঝিনুক! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, আদির আচরণের হঠাৎ পরিবর্তন পল্লবী কিছুতেই বুঝে উঠতে পারছিল না। দুজনের চিন্তাভাবনা ও মানসিকতা সম্পূর্ণ বিপরীত এই বাস্তবতাকে মেনে নিয়ে পল্লবী অবশেষে আদিত্যকে স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের পক্ষে আর অন্তত বন্ধু হয়ে থাকা সম্ভব নয়। পল্লবীর এই কঠোর ও স্পষ্ট জবাব আদিত্যের মনে গভীর আঘাত হানে।

তবে গল্পের এই টানাপোড়েনের মাঝে আসতে চলেছে এক চমকপ্রদ মোড়। আগামী পর্বে দেখা যাবে, পল্লবী নিজেই আদিত্যকে ডেকে নিয়ে তার সাথে পুনরায় বন্ধুত্ব করার প্রস্তাব দেবে। কিন্তু এবার আর শুধু বন্ধুত্বে আটকে থাকতে না চেয়ে আদিত্য নিজের মনের প্রেম নিবেদন করবে। আদিত্যের মুখ থেকে এমন অনুভূতির কথা শুনে পল্লবীও আর নিজের মনকে আড়াল করবে না, অবশেষে সে-ও স্বীকার করে বলে উঠবে সেই বহু প্রতীক্ষিত তিনটি শব্দ ‘আই লাভ ইউ’।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে ঝিনুকের মেসেজ এড়িয়ে চলছিল রণজয়। তবে এবার পরিস্থিতির বদল ঘটে রণজয়ের কথা ভাবতে ভাবতেই ঝিনুক খেয়াল করে যে তার ফোনে টাওয়ার এসেছে এবং সঙ্গে সঙ্গেই সে রণজয়কে একটি মেসেজ পাঠায়। এবার আর কোনো অবহেলা না করে রণজয় সোজা উত্তর দেয় ‘Hii’। ছোট্ট এই বার্তাটিই ঝিনুকের কাছে এক বিশাল মুহূর্ত, কারণ এতদিন পর সে যাকে চেয়েছিল, সেই মানুষটিই নিজে থেকে যোগাযোগের দরজা খুলে দেয়।

কিন্তু আসল নাটকীয়তার সূচনা হয় এর পরেই। ঝিনুকের সেই মেসেজ এবং রণজয়ের দেওয়া উত্তর দুটোই সম্রাটের চোখে পড়ে যায়। তাতেই সম্রাটের মাথায় ঘুরতে শুরু করে এক বড় প্রশ্ন এই তথাকথিত “idiot” ব্যক্তিটি আসলে কে? রণজয় যদি সত্যিই অতীত ভুলে ধীরে ধীরে মুভ অন করতে শুরু করে, তবে গল্পে এক নতুন সমীকরণ তৈরি হবে, বিশেষ করে সম্রাট বিষয়টিকে কীভাবে নেয় তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

আরও পড়ুনঃ হঠাৎ অজানা আতঙ্কে থমকে গেল রায়ান! চলন্ত গাড়ির ধাক্কা থেকে পারুলকে বাঁচাতে প্রাণপণে ছুটল শিরিন! দুর্ধর্ষ আজকের পর্ব

ওদিকে পার্টিতে সকলের সামনে ঝিনুক তার পছন্দের গান গাওয়ার পর থেকেই সম্রাটের মনের ভিতরের পুরনো পাগলামি আবার নতুন করে জেগে উঠেছে। সে মাঝরাতে ঝিনুককে ঘুম থেকে উঠিয়ে সেই একই গান বারবার গাইতে বাধ্য করতে থাকে। গলায় তীব্র যন্ত্রণা হওয়া সত্ত্বেও সম্রাটের মানসিক চাপে ঝিনুককে একের পর এক গান গেয়ে যেতে হয়। এখন দেখার, সম্রাটের এই চরম পাগলামি ও অমানবিক আচরণের শেষ পরিণতি কী দাঁড়ায়।

Back to top button