অবশেষে এল সেই প্রতীক্ষিত মুহূর্ত! আদিত্যের কাছে প্রেমের স্বীকারোক্তি পল্লবীর! দূরত্ব ঘুচে এক সুতোয় বাঁধা পড়ল দুজনে! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, আদি সাধারণত কখনোই তার বাবার ক্ষমতার অসদ্ব্যবহার করে না, তবে কেবল শ্রীনিবাস বাবুকে বাঁচানোর তাগিদেই সে এবার বাধ্য হয়ে এই পদক্ষেপটি নিয়েছে এবং বিষয়টি গোপন রাখার অনুরোধ জানিয়েছে। অন্যদিকে, এই পুরো ঘটনার নেপথ্যে লুকিয়ে রয়েছে এক নির্মম সত্য; মোটা অঙ্কের টাকার লোভে পড়ে শ্রীনিবাস বাবুকে জেলে পাঠানোর ষড়যন্ত্রটি করেছিল তারই বড় ছেলে সমর।

এদিকে বাবার কোনো খবর না পেয়ে ঝিনুক চরম উদ্বেগে ছটফট করতে থাকে এবং বাইরে বেরোনোর আপ্রাণ চেষ্টা চালায়। তবে সম্রাটের কড়া নিরাপত্তার ঘেরাটোপ পার করতে ব্যর্থ হয়ে সে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে। চতুর সম্রাট নানান কৌশলে পরিস্থিতি সামলে ঝিনুককে শান্ত করার চেষ্টা করলেও সে আবার অধৈর্য হয়ে পড়ে, ফলে তাকে সামলে রাখতে ও ভুলিয়ে রাখতে সম্রাটকে নানান কাণ্ড ঘটাতে হয়।

অন্যদিকে, আদি পল্লবীর মনোযোগ ও গুরুত্ব পাওয়ার উদ্দেশ্যে তাকে এড়িয়ে চলার অভিনব কৌশল গ্রহণ করে। আদির আচরণের এই হঠাৎ পরিবর্তনের নেপথ্য কারণ পল্লবী কিছুতেই বুঝে উঠতে পারে না। অবশেষে পল্লবী তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের দুজনের ভাবনা-চিন্তা সম্পূর্ণ বিপরীত, তাই তাদের পক্ষে বন্ধু হওয়া সম্ভব নয় পল্লবীর এই স্পষ্ট জবাব আদির মনে গভীরভাবে আঘাত করে।

তবে গল্পে আসতে চলেছে এক চমকপ্রদ মোড়, যেখানে আগামী পর্বে পল্লবী নিজেই আদিত্যকে ডেকে তার সাথে বন্ধুত্ব করার কথা বলবে। কিন্তু আদিত্য আর শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ থাকতে না চেয়ে নিজের মনের কথা স্পষ্ট করে জানিয়ে দেবে যে সে পল্লবীকে ভালোবাসে। আদিত্যর মুখ থেকে প্রেমানুভূতির কথা শুনে পল্লবীও আর নিজের মনকে আড়াল করবে না; স্বাভাবিকভাবেই ভালোবাসা স্বীকার করে বলে উঠবে সেই বহু প্রতীক্ষিত তিনটি শব্দ আই লাভ ইউ।

আরও পড়ুনঃ কখনো প্রিয় “অভিনেত্রী” আবার কখনো আদর্শ “স্ত্রী”! প্রতিটি লড়াই একাই লড়েছেন তিনি! নিঃসন্তান জীবনে স্বামীই বেঁচে থাকার অবলম্বন! ৮৫-তেও প্রাণবন্ত বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী!

দীর্ঘদিনের মনের দ্বন্দ্ব, দূরত্ব আর টানাপোড়েনের অবসান ঘটিয়ে দুজনের সম্পর্কের এই সুন্দর মুহূর্তটি নিঃসন্দেহে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এবার দেখার বিষয়, ভালোবাসার এই প্রকাশ্য স্বীকৃতির পর আগামী দিনে তাদের সম্পর্কের পথচলা কোন রূপ নেয় এবং তারা সব প্রতিকূলতা জয় করতে পারে কি না।

Back to top button