এক নিমিষে সব শেষ! না ফেরার দেশে একসময়ের জনপ্রিয় নায়িকা! ৯৯ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী! বিনোদন জগতে শোকের ছায়া!

প্রয়াত হলেন ‘দ্য ব্ল্যাক নাইট’ ছবির অভিনেত্রী জিন লজ। ১৯৫৪ সালে মুক্তি পাওয়া এই মধ্যযুগীয় অ্যাডভেঞ্চার ছবিতে অ্যালান ল্যাডের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। নাতনি অ্যামি শগনেসি জানিয়েছেন, জন্মদিনের ঠিক একদিন পর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।
জিন লজের দুই ছেলে চার্লস শগনেসি ও ডেভিড শগনেসি। চার্লস ‘দ্য ন্যানি’ ধারাবাহিকে ম্যাক্সওয়েল শেফিল্ড এবং ‘ডেজ অফ আওয়ার লাইভস’-এ শেন ডোনোভান চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। অন্যদিকে ডেভিড ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’-এর প্রযোজক এবং ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’-এর পরিচালক হিসেবে কাজ করেছেন।
১৯৪৮ সালে চিত্রনাট্যকার আলফ্রেড শগনেসির সঙ্গে বিয়ে হয় জিন লজের। দুইবার এমি পুরস্কারের জন্য মনোনীত আলফ্রেড ‘আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স’ সিরিজের অন্যতম প্রধান লেখক ও প্রযোজক ছিলেন। ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সম্প্রচারিত এই জনপ্রিয় আইটিভি সিরিজের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। ২০০৫ সালে আলফ্রেডের মৃত্যুর আগ পর্যন্ত তাঁদের দাম্পত্য জীবন স্থায়ী হয়।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী! ইতিমধ্যেই হয়েছে অ’স্ত্রোপচার! অভিনেতাকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! কেমন আছেন মহাগুরু?
মঞ্চ দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন তিনি। উইন্ডসর রেপার্টরি কোম্পানিতে কাজ করার পর ১৯৪৯ সালে ‘ডিক বার্টন স্ট্রাইকস ব্যাক’ এবং ‘ডক্টর মোরেল: দ্য কেস অফ দ্য মিসিং হেইরেস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। পরে ‘ব্র্যান্ডি ফর দ্য পার্সন’-এ কেনেথ মোরের সঙ্গে অভিনয় করেন। ‘দ্য ব্ল্যাক নাইট’-এ তিনি রাজা আর্থারের স্ত্রী রানী গুইনিভেরের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটিতে পিটার কুশিংও ছিলেন।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘হোয়াইট করিডোরস’ (১৯৫১), ‘ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট’ (১৯৫৪), ‘অ্যাক্সিডেন্টাল ডেথ’ (১৯৬৩), ‘দ্য আইজ অফ অ্যানি জোন্স’ (১৯৬৩) এবং ‘ইনভেশন’ (১৯৬৬)। ১৯২৭ সালের ৪ অগাস্ট ইংল্যান্ডের ইয়র্কশায়ারের হাল শহরে জন্মগ্রহণ করেছিলেন জিন মার্গারেট লজ। দীর্ঘ অভিনয়জীবনের পর ৯৯ বছর বয়সে প্রয়াত হলেন এই ব্রিটিশ অভিনেত্রী।

