‘সোনা বন্ধু রে’ থেকে ‘ময়না ছলাৎ ছলাৎ’, তাঁর কণ্ঠের জাদুতেই কেটেছে হাজারো বাঙালির ছোটবেলা! প্রয়াত সেই জনপ্রিয় শিল্পী স্বাগত দে! অপূরণীয় ক্ষতির সম্মুখীন বাংলার লোকসঙ্গীত জগৎ!

বাংলার সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকগীতি শিল্পী স্বাগত দে আর নেই। বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। তাঁর আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েছেন শিল্পী মহল এবং অসংখ্য সঙ্গীতপ্রেমী।

স্বাগত দে তাঁর একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। ‘সোনা বন্ধু রে’ এবং ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর মতো গান আজও সমান জনপ্রিয়। মিষ্টি হাসি, সহজ উপস্থাপনা এবং সুরেলা কণ্ঠের জন্য তিনি দীর্ঘদিন ধরে লোকসঙ্গীতপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।

শিল্পীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই অনেক গায়ক ও শিল্পী সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। গায়ক জোজো বলেন, স্বাগত দে-র চলে যাওয়া বাংলা লোকসঙ্গীতের জন্য বড় ক্ষতি। তাঁর কথায়, স্বাগত যে ধরনের লোকগীতি পরিবেশন করতেন, সেই মানের শিল্পী এখন খুব কমই দেখা যায়। বহু মঞ্চে একসঙ্গে অনুষ্ঠান করার স্মৃতিও ভাগ করে নেন তিনি।

গায়ক রূপঙ্কর বাগচীও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, লোকগীতির পাশাপাশি স্বাগত দে বিভিন্ন ধরনের গান গাইতে ও শুনতে ভালোবাসতেন। তাঁদের সংগীতজীবনের শুরু প্রায় একই সময়ে। রূপঙ্করের কথায়, তিনি ছিলেন একজন অসাধারণ পারফর্মার এবং তাঁর চলে যাওয়ার খবর অত্যন্ত কষ্টের।

আরও পড়ুনঃ বাড়ি ফিরল শ্রীনিবাস! নাচে গানে মেতে উঠল গোটা পরিবার! আনন্দের মাঝে আচমকা ঘোর বিপর্যয়! গুহ বাড়িতে ঢুকল পুলিশ! দুর্ধর্ষ আজকের পর্ব

পরিবারের সদস্যদের দাবি, কিছুদিন আগেই স্বাগত দে সেরিব্রাল অ্যাটাকের শিকার হয়েছিলেন। এরপর থেকে তিনি বেশিরভাগ সময় বাড়িতেই ছিলেন। তাঁর প্রয়াণে স্ত্রী, দুই সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য অনুরাগীকে শোকের মধ্যে রেখে গেলেন এই জনপ্রিয় লোকগীতি শিল্পী।

Back to top button