জন্মদিনের কেকেই চমক! ২৯-এ পা দিলেন নবনীতা দাস! জানেন প্রাক্তন স্বামী জীতু কমলের থেকে কতটা ছোট অভিনেত্রী?

অভিনেত্রী নবনীতা দাসের জন্মদিনের উদযাপনের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। কেক কাটার মুহূর্তের সেই ভিডিওতে কেকের ওপর রাখা ছিল ২৯ সংখ্যার মোমবাতি। সেটাই নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই মন্তব্য করেছেন, অভিনেত্রীকে দেখে তাঁর বয়স এতটা হবে, তা তারা ভাবতেই পারেননি। সমুদ্র সৈকতে জন্মদিন উদযাপন করতে দেখা যায় নবনীতাকে। সাদা স্কার্ট, হলুদ ব্রা টপ এবং মাথায় রোদচশমা পরে বেশ হাসিখুশি মেজাজেই ধরা দেন তিনি।
ব্যক্তিগত জীবনে গত কয়েক বছরে একাধিক কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে নবনীতাকে। একসময় টলিউডের জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত ছিলেন তিনি এবং অভিনেতা জীতু কমল। কিন্তু ২০২৩ সালের জুন মাসে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। প্রথমদিকে বিষয়টি নিয়ে নানা জল্পনা চললেও পরে জানা যায়, পারস্পরিক মতের অমিলের কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দু’জনে।
জন্মদিনের পোস্ট ঘিরে বয়স নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার পর অনেকেই নবনীতা ও জীতু কমলের বয়সের পার্থক্য নিয়েও কথা বলতে শুরু করেন। জানা যায়, জীতু কমলের জন্ম ১৯৯০ সালের ২৮ আগস্ট। সেই হিসেবে বর্তমানে তাঁর বয়স ৩৫ বছর। নবনীতার সঙ্গে তাঁর প্রায় ছয় বছরের বয়সের ব্যবধান ছিল বলেই জানা যায়।
২০১৫ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দীপ জ্বেলে যাই’-এর মাধ্যমে অভিনয় জীবনে পা রাখেন নবনীতা। প্রথম ধারাবাহিকেই ‘দিয়া’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। পরে ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিকে কাজ করার সময়ই জীতু কমলের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের শুরু। ২০১৯ সালে বিয়ে করেন তাঁরা। এরপর ‘মহাপীঠ তারাপীঠ’-এ মা তারার চরিত্র এবং ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকেও অভিনয় করেন নবনীতা।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা! বাড়িতেই মিলল নি’থর দেহ! কিভাবে মৃ’ত্যু ঘটলো এই কিংবদন্তি অভিনেতার? শোকস্তব্ধ বিনোদন জগৎ!
বর্তমানে অভিনয় জগৎ থেকে কিছুটা দূরে রয়েছেন অভিনেত্রী। সময় পেলেই ঘুরে বেড়ান দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। পাশাপাশি বেঙ্গালুরুতে বন্ধুদের সঙ্গে একটি স্টার্টআপ সংস্থার কাজও দেখছেন। তাই কলকাতা ও বেঙ্গালুরুর মধ্যে নিয়মিত যাতায়াত করতে হয় তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নবনীতা জানিয়েছেন, আপাতত নতুন করে সংসার শুরু করার কোনও পরিকল্পনা নেই। নিজের বন্ধুদের সঙ্গে জীবনকে উপভোগ করতেই এখন বেশি মন দিচ্ছেন তিনি।

