বিরাট দুঃসংবাদ! না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা! বাড়িতেই মিলল নি’থর দেহ! কিভাবে মৃ’ত্যু ঘটলো এই কিংবদন্তি অভিনেতার? শোকস্তব্ধ বিনোদন জগৎ!

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য সোপ্রানোস’-এর পরিচিত মুখের মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে বিনোদন দুনিয়ায়। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার রবার্ট অ্যাটারম্যান। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি কোনও বিস্তারিত তথ্য জানাননি। এদিকে হলিউডভিত্তিক বিনোদনমাধ্যম ডেডলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের ব্রঙ্কসে নিজের বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

অভিনয় জীবনে তিনি বারবার গ্যাংস্টার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। মার্টিন স্করসেসির বিখ্যাত ছবি ‘গুডফেলাস’ এবং ব্রায়ান ডি পালমার ‘কার্লিটো’স ওয়ে’-সহ একাধিক আলোচিত সিনেমায় তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। মাফিয়া ঘরানার চরিত্রে তাঁর স্বাভাবিক অভিনয় তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।

তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা আসে ‘দ্য সোপ্রানোস’ সিরিজে সালভাতোরে “বিগ পুসি” বোনপেনসিয়েরোর চরিত্রে অভিনয়ের মাধ্যমে। সেখানে তিনি টনি সোপ্রানোর ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় ছিলেন, যিনি পরে এফবিআই-এর তথ্যদাতা হয়ে ওঠেন। দ্বিতীয় সিজনে চরিত্রটির মৃত্যু দর্শকদের কাছে সিরিজের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে আজও মনে রাখা হয়। যদিও সেই চরিত্রের পরিণতি আগেই দেখানো হয়েছিল, তবুও তিনি সিরিজের ছয়টি সিজনেই উপস্থিত ছিলেন।

অভিনেতার মৃত্যুর পর আবেগঘন বার্তায় রবার্ট অ্যাটারম্যান বলেন, দর্শকদের কাছে তিনি সবসময় ‘বিগ পুসি’ হিসেবেই স্মরণীয় থাকবেন, কিন্তু কাছের মানুষদের কাছে তিনি ছিলেন একজন অসাধারণ সহকর্মী ও বন্ধু। অভিনয়ের প্রতি তাঁর গভীর ভালোবাসা ছিল এবং নতুন শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য তিনি সবসময় সময় দিতেন। অ্যাটারম্যান জানান, তিন দশকেরও বেশি সময় ধরে তাঁদের বন্ধুত্ব ছিল এবং তাঁর আনুগত্য, রসবোধ ও আন্তরিকতা তিনি সারাজীবন মনে রাখবেন।

American Actor

আরও পড়ুনঃ পারুলকে বাঁচাতে চূড়ান্ত ঝুঁকি! নারীবেশে গোপন ডেরায় রায়ান! সফল হবে তো ছদ্মবেশী রায়ানের আসল প্ল্যান? দুর্ধর্ষ আজকের পর্ব

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি ‘ল অ্যান্ড অর্ডার’, ‘জেনারেল হসপিটাল’ এবং ‘হাওয়াই ফাইভ-ও’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজেও অভিনয় করেন। ২০০০ সালে ‘দ্য সোপ্রানোস’-এর দলগত অভিনয়ের জন্য তিনি ও তাঁর সহ-অভিনেতারা স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পান। প্রয়াত অভিনেতার নাম ভিনসেন্ট পাস্টোর। তিনি ছিলেন একজন মার্কিন অভিনেতা, আর ৮০ বছর বয়সে তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন অনুরাগী ও সহকর্মীরা।

Back to top button