মা এর খোঁজে সোনা! রূপার মুখে সব জানলো সোনা, এবার সত্যের মুখোমুখি সূর্য, এলো চমকদার প্রোমো

শুরু থেকেই সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিক যেন সত্যি করে অনুরাগের ছোঁয়া দেখিয়েছে দর্শকদের। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম অথবা দ্বিতীয় স্থানের মধ্যে এই ধারাবাহিকে দেখতে পাওয়া যায়। এবং বেশ অনেক সপ্তাহে স্লট লিড করছে এই ধারাবাহিক। এবার গল্পে আসতে চলেছে এক অনেক বড় চমক। যা বদলে দেবে সোনা রুপা সূর্য দীপা চারজনের জীবন।

অনেকদিন ধরেই অনেক কষ্টে মাকে ছাড়া দিন কাটাচ্ছে সোনা আর অন্য দিকে বাবাকে ছাড়া দিন কাটাচ্ছে রুপা। তাদের মধ্যে তাদের বাবা মাকে ফিরে পাওয়ার যে চাহিদা সেটাই প্রমাণ করে খুব তাড়াতড়িই গল্পে আসবে নতুন মোড়। যেখানে এক হবে সূর্য দীপা। আর বহু দিন ধরে তারই অপেক্ষা করে চলেছে দর্শক মহল।

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও রিলিজ হয় যা দেখে বেশ উত্তেজিত ভক্তরা। এই প্রোমো ভিডিওতে দেখানো হয় রুপা সোনাকে বলছে তার মা বেচে আছে তার মা মরেনি। সোনা এই কথা শুনে বেশ অবাক হয়। তখন সোনা বলে তাহলে তার মা কই? তখনই ওখানে এসে হাজির হয় দীপা।

দীপা এসে প্রশ্ন করে কার মরে যাওয়ার কথা চলছে এখানে? আর ঠিক তখনই ওখানে এসে উপস্থিত হয় সূর্য। সেই দেখে সূর্যকে গিয়ে সোনা বলে আমার মা কি বেঁচে আছে? সূর্য রেগে গিয়ে বলে তোমাকে এসব বাজে কথা কে শেখাচ্ছে তোমার ফুল মা? তারপর পিছন থেকে লাবণ্য সেনগুপ্ত এসে হাজির হয় আর বলে না ওকে এসব কথা আমি বলেছি।

এই প্রোমো দেখে অনেকেই মনে করছেন এইবার খুব তাড়াতাড়ি মিলবে সূর্য দীপা। মা পাবে সোনা আর বাবা পাবে রুপা। আবার জোড়া লাগবে একটা সুন্দর পরিবার। সোনা কি এবার চিনতে পারবে তার মা কে? ফুল মা থেকে কি মা হতে পারবে দীপা? আর অন্য দিকে ডাক্তারবাবু ডাকটা কি বদলাবে বাবা ডাকে? এখন সেটাই দেখার বিষয়।

Back to top button