সামনে এলো ‘আরও এক মেয়ের’ পরিচয়! নিজের মুখেই দ্বিতীয় মেয়ের পরিচয় দিলেন শাশ্বত চট্টোপাধ্যায়! অবাক দর্শক মহল! জানেন অভিনেতার আরেক মেয়ে কে?

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয়ের দক্ষতার জন্য বহু বছর ধরেই দর্শকদের মন জয় করে আসছেন। বড় পর্দা থেকে ওয়েব সিরিজ, সব ক্ষেত্রেই তাঁর অভিনয় সমান প্রশংসিত। কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারের জন্য আলাদা সময় রাখেন অভিনেতা। স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায় ও মেয়ে হিয়াকে নিয়ে তাঁর সুখের সংসারের ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নজর কেড়ে নেয়।
শাশ্বতের মেয়ে হিয়াকেও ইতিমধ্যেই লাইমলাইটে দেখা গিয়েছে। তাই অনুরাগীদের কাছে তাঁদের পরিবারের অনেকটাই পরিচিত। তবে সম্প্রতি অভিনেতার একটি নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। কারণ, সেই পোস্টে তিনি জানিয়েছেন যে বাড়ি ফিরলেই তিনি তাঁর দুই কন্যার কাছে ফিরে যান।
অভিনেতার এই বক্তব্য সামনে আসতেই অনেকের মনেই প্রশ্ন জাগে, তবে কি এতদিন সকলের অজান্তেই তাঁর আরেক মেয়ে রয়েছে? পোস্টে দুই কন্যার ছবিও শেয়ার করেন তিনি। সঙ্গে লেখেন, “বাড়ি ফেরা মানে আমার দুই কন্যা সন্তানের কাছে ফেরা। একজন হিয়া চট্টোপাধ্যায় এবং অন্যজন ব্র্যান্ডি চট্টোপাধ্যায়।” এই পোস্ট প্রকাশের পর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল আরও বেড়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই জানতে চান, কে এই ব্র্যান্ডি চট্টোপাধ্যায়? অভিনেতার অনুরাগীরা কমেন্টে নানা প্রশ্ন করতে শুরু করেন। অনেকেই ভেবেছিলেন, হয়তো পরিবারের নতুন কোনও সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন শাশ্বত।
আরও পড়ুনঃ ‘প্রেম আসলে বয়স মানে না, শুধু বানায় সর্বনাশী!’ প্রেম থেকে বিয়ে! সংসার জীবনের এত বছর পর হঠাৎ কি ঘটলো-অভিনেত্রীর জীবনে? জানালেন অপরাজিতা আঢ্য!
তবে শেষ পর্যন্ত জানা যায়, শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘আরেক মেয়ে’ আসলে কোনও মানুষ নন। ব্র্যান্ডি হল অভিনেতার অত্যন্ত আদরের পোষ্য। পরিবারের সদস্যের মতোই তাকে ভালোবাসেন শাশ্বত। তাই নিজের দ্বিতীয় কন্যা বলেই পরিচয় করিয়ে দিয়েছেন প্রিয় পোষ্য ব্র্যান্ডিকে।

